,

ত্রিদেশীয় সিরিজ খেলতে ইংল্যান্ড যাচ্ছে বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডে বিশ্বকাপ শেষ হতে না হতেই আবারো হতে যাচ্ছে ক্রিকেট যুদ্ধ। এবার ত্রিদেশীয় সিরিজের আয়োজন করতে যাচ্ছে ইংলিশরা। এই সিরিজে অংশ নিতে খুব শিগগিরই ইংল্যান্ডে পা রাখবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগামী সোমবার (১৫ জুলাই) ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশের যুবারা। এই ত্রিদেশীয় সিরিজে স্বাগতিক ইংল্যান্ড ছাড়াও অংশ নেবে ভারত। এই সিরিজের প্রথম রাউন্ডে দল দুইটির সাথে চারটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ।

গ্রুপ পর্বের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বর্তমান অনূর্ধ্ব-১৯ দলের এটাই প্রথম ইংল্যান্ড সফর। তাই অচেনা কন্ডিশনে মানিয়ে একটু ঝামেলা পোহাতে হতে পারে তাদের। তবে ফাইনালেই চোখ যুবদলের কোচ নাভিদ নেওয়াজের। ভিন্ন কন্ডিশন হওয়ায় এই সিরিজটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তিনি। তাছাড়া, আগামী বছর ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকায়।

তাই ইংল্যান্ডের মাটিতে খেলাটা বিশ্বকাপের জন্যও ভালোই প্রস্তুতিমূলক হবে। কোচও তাকিয়ে আছেন ভিন্ন কন্ডিশনে শিষ্যরা কেমন করে সেটা দেখার জন্য। ইংল্যান্ডে এই সফরের আগে অনুশীলনে বেশ ঘাম ঝরিয়েছে জুনিয়র টাইগাররা। ঢাকা ও খুলনায় ক্যাম্প করে চলেছে তাদের প্রস্তুতিপর্ব। এছাড়া ইংল্যান্ডে মূল সিরিজ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর