,

রিফাত হ*ত্যায় রাতুল নামে এক স্কুলছাত্র গ্রে*ফতার!

news-image

বরগুনার আলোচিত রিফাত শরীফ হ*ত্যাকাণ্ডে জড়িত সন্দেহে রাতুল নামে এক স্কুলছাত্রকে গ্রে*ফতার করেছে পুলিশ। বুধবার রাতে রাতুলকে গ্রে*ফতার করা হয়েছে জানালেও কখন, কোথা থেকে গ্রে*ফতার করা হয়েছে তদন্তের স্বার্থে তা জানায়নি পুলিশ। রাতুল বরগুনার কলেজ রোড এলাকার একটি স্কুলের নবন শ্রেণির ছাত্র। খবর : জাগোনিউজ

এ বিষয়ে রিফাত শরীফ হ*ত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির বলেন, রাতুলকে রাতে পুলিশ গ্রে*ফতার করেছে। আজ তাকে আদালতে হাজির করা হবে। গত ৯ জুলাই বুধবার সন্দেহভাজন অভিযুক্ত রাফিউল ইসলাম রাব্বি রিফাত শরীফ হ*ত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

এর আগে গত ১ জুলাই এ হ*ত্যা মামলায় অভিযুক্ত ১১ নম্বর আসামি মো. অলিউল্লাহ অলি ও ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা তানভীর একই আদালতে স্বেচ্ছায় রিফাত শরীফ হ*ত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। এরপর গত ৪ জুলাই ৪ নম্বর আসামি চন্দন ও ৯ নম্বর আসামি মো. হাসানও একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। ৫ জুলাই একই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ফুটেজ দেখে শনাক্ত হওয়া ও তদন্তে বেরিয়ে আসা অভিযুক্ত মো. সাগর ও নাজমুল হাসান।

এদিকে এ মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজির স্বীকারোক্তি অনুযায়ী সোমবার সকালে হ*ত্যাকাণ্ডে ব্যবহৃত রা*মদা উদ্ধার করেছে পুলিশ। এছাড়া নয়ন বন্ডের সঙ্গে পুলিশের ব*ন্দুকযু*দ্ধের ঘটনায় হ*ত্যা ও অ*স্ত্র আইনে পুলিশের দায়ের করা দুটি মামলায় রিফাত ফরাজীকে গ্রে*ফতার দেখিয়েছে পুলিশ। এছাড়াও এ মামলার ১২ নম্বর আসামি টিকটক হৃদয় ও সন্দেহভাজন অভিযুক্ত আরিয়ান শ্রাবন পাঁচ দিনের রয়েছে ও সাইমুন ৩ দিনের রি*মান্ডে রয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর