,

আইপিএলের মত বিশ্বকাপ চান কোহলি

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম সেমিতে নিউজিল্যান্ডের কাছে লজ্জাজনক হারের পর সংবাদ সম্মেলনে নকআউট ফরম্যাট নিয়ে অসন্তুষ্টের কথা জানান ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। তিনি মনে করছেন উক্ত ফরম্যাটে পরিবর্তন আনা জরুরি।

পয়েন্ট টেবিলের এক নম্বর হিসেবে সেমিফাইনালে অংশ নিয়েছিল ভারত। কিন্তু চার নম্বরে থাকা নিউজিল্যান্ডের কাছে বুধবার পরাজিত হয়ে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেছে তাদের। আর তাই কোহলি মনে করছেন টেবিলের শীর্ষ দুই দলের আরও সুযোগ থাকা উচিৎ। যেকারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) প্লে-অফ পর্বের নিয়ম বিশ্বকাপের মত আসরেও দেখতে চান তিনি।

বিশ্বকাপে আইপিএলের ফরম্যাট চান কিনা সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে কোহলি বলেছেন, ‘হয়তো, যদি পয়েন্ট তালিকার এক নম্বরে থাকার কোনো গুরুত্ব থাকে, তাহলে একটা যুক্তিসঙ্গত জায়গা আছে আমার কথার, তবে আমি জানি না কি বাস্তবায়ন হতে যাচ্ছে। আপনি পয়েন্ট তালিকার এক নম্বরে আছেন, এরপর অল্প সময়ের জন্য বাজে খেললেন এবং আপনি বাদ, এটা আপনাকে মেনে নিতে হচ্ছে। আগে কে কী করেছে সেটা ব্যাপার না, এটা একটা আনকোরা, নতুন দিন, আপনি যদি যথেষ্ট ভালো না হন, আপনাকে বাড়ি যেতে হবে, এটাই বাস্তবতা।’

আইপিএলের নিয়ম অনুযায়ী টেবিলের শীর্ষে থাকা দুই দল বাড়তি একটি সুযোগ পায় ফাইনাল খেলার জন্য। তাই সামনের বিশ্বকাপে এমন ফরম্যাট থাকলে সবদলের জন্য সুবিধা হবে বলে মনে করছেন কোহলি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর