,

নাসিরনগরে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে “জনসংখ্যা ও উন্নয়নে আর্ন্তজাতিক সম্মেলনের ২৫ বছর : প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন”এই শ্লোগানকে সামনে রেখে নাসিরনগর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে উপজেলা সদরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে মেডিকেল অফিসার(এমসিএইচএফপি)জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল কবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ আল হোসাইন,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ অভিজিৎ রায়।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মী হিসেবে পরিবার কল্যান সহকারী নিপা রানী দেবনাথ,পরিবার কল্যান পরির্দশিকা রাজিয়া সুলতানা,পরিবার পরিকল্পনা পরির্দশক মিনহাজ উদ্দিন,শ্রেষ্ঠ কেন্দ্র হিসেবে চাতলপাড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রকে পুরস্কৃত করা হয়। এছাড়া শ্রেষ্ট ইউনিয়ন হিসেবে চাতলপাড় ইউপি চেয়ারম্যান ও বেসকারী সংস্থা হিসেবে সূর্য়ের হাসি নেট ওয়ার্ককে পুরস্কৃত করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর