,

ফের মুক্তিযুদ্ধের ছবিতে মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : আগেও মুক্তিযুদ্ধভিত্তিক ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়িকা মৌসুমী। এবার আবারও মুক্তিযুদ্ধের ছবিতে দেখা যাবে এই অভিনেত্রীকে। ছবির নাম ‘অর্জন-৭১’। তবে এবার ছবির প্রেক্ষাপটটি একটু ভিন্ন। মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানকে কেন্দ্র করে গড়ে উঠেছে এর গল্প। এমনটাই জানালেন ছবির নির্মাতা মির্জা সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, ‘ছবির গল্পটি ২০১৩ সালে পুলিশ হেড কোয়ার্টারে জমা দিয়েছিলাম। সেটি অনুমোদনও পেয়েছে। তবে নানা কারণে ছবির কাজ শুরু করা হয়নি। এবার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকেই কাজটি করছি।’

ছবির গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে পুলিশ অফিসার আবদুল কাদের মিয়ার বিশাল অবদান ছিল। সেসময় তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। ওই বছরই পয়লা জুন তাকে গুলি করে হত্যা করা হয়। ছবিতে মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার চরিত্রে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। আর তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে মৌসুমীকে। এফডিসি, রাজারবাগ পুলিশ লাইনসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে এর শুটিং করা হবে।’ নির্মাণের পাশাপাশি ছবির চিত্রনাট্য, সংলাপ লিখেছেন মির্জা সাখাওয়াত হোসেন নিজেই।

মৌসুমী জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছবিতে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তিনি অভিনয় করবেন ফিরোজা চরিত্রে। আগামী ১৬ জুলাই বিএফডিসিতে ‘অর্জন-৭১’ ছবির মহরত অনুষ্ঠিত হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর