সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদুল আযহার ট্রেনের অগ্রিম টিকিট ২৯ জুলাই বিক্রি শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৯ জুলাই। রাজধানীর কমলাপুরসহ পাঁচ জায়গা থেকে একযোগে অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এ তথ্য জানিয়েছেন রেলের মহাপরিচালক সামসুজ্জামান।

তিনি বলেন, রেলভবনে ঈদ ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে । এ বিষয়ে পরবর্তীতে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

তিনি বলেন, সিদ্ধান্ত অনুযায়ী কমলাপুর রেলওয়ে স্টেশনে বিক্রি হবে যমুনা সেতু হয়ে সমগ্র পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের টিকিট, বিমানবন্দর স্টেশন থেকে দেওয়া হবে চট্টগ্রাম ও নোয়াখালীগামী সকল আন্তঃনগর ট্রেনের টিকিট, তেজগাঁও স্টেশন থেকে বিক্রি করা হবে ময়মনসিংহ ও জামালপুরগামী ট্রেনের টিকিট, বনানী স্টেশন থেকে বিক্রি হবে নেত্রকোনাগামী মোহনগঞ্জ ও হাওড় এক্সপ্রেসের টিকিট এবং রাজধানীর ফুলবাড়িয়া (পুরাতন রেলভবন) থেকে সিলেট ও কিশোরগঞ্জগামী ট্রেনের টিকিট বিক্রি করা হবে। প্রতিদিন সকাল ৯ থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি চলবে।

তিনি বলেন,সিদ্ধান্ত অনুযায়ী ২৯ জুলাই থেকে টিকিট বিক্রি শুরু হচ্ছে। প্রতি যাত্রী ৪টির বেশি টিকিট সংগ্রহ করতে পারবেন না। ঈদুল আযহা উপলক্ষে রেলওয়ের ৮ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। ট্রেনগুলো হলো- দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (এক জোড়া)

‘ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা’, চাঁদপুর ঈদ স্পেশাল (দুই জোড়া), ‘চট্টগ্র্রাম-চাঁদপুর-চট্টগ্রাম’, মৈত্রীর রেক দিয়ে খুলনা ঈদ স্পেশাল, ‘খুলনা-ঢাকা-খুলনা’, ঈশ্বরদী ঈদ স্পেশাল, ‘ঢাকা-ঈশ্বরদী-ঢাকা’,লালমনি ঈদ স্পেশাল, ‘লালমনিরহাট-ঢাকা-লালমনিরহাট’, শোলাকিয়া স্পেশাল- ‘ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার’, শোলাকিয়া স্পেশাল, ‘ময়মনসিংহ-কিশোরগঞ্জ- ময়মনসিংহ’।

ঈদের ৫ দিন আগে থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনগুলোর কোনো সাপ্তাহিক বন্ধ থাকবে না।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর