,

ঢাকার পশ্চিমাংশে আজ রাত থেকে ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

news-image

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জরুরি মেরামত কাজের জন্য আজ  বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টা থেকে কাল শুক্রবার (১২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ঢাকার পশ্চিমাংশে গ্যাস সরবরাহ বন্ধ রাখবে। ফলে ঢাকা শহরের পশ্চিমাংশসহ কামরাঙ্গীরচর ও এর আশপাশের এলাকা, হেমায়েতপুর এবং সাভার এলাকায় গ্যাস থাকবে না। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস এ তথ্য জানিয়েছে।

তিতাসের পরিচালক (অপারেশন) মো. কামরুজ্জামান জানান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) আমিনবাজার সিটি গেট স্টেশনে (সিজিএস) জরুরি মেরামতের সময় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এজন্য ঢাকার পশ্চিমাংশে গ্যাসের সরবরাহ কমে যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময় ঢাকা শহরের পশ্চিমাংশ শ্যামলী, গাবতলী, ধানমন্ডি, ঝিগাতলা, লালবাগ, মিরপুর, মোহাম্মদপুর, হাজারীবাগ, কামরাঙ্গীরচর ও আশপাশের এলাকা এবং হেমায়েতপুর, সাভার এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত বা চাপজনিত সমস্যা থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর