,

‘মুসলমানের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে’

news-image

নিজস্ব প্রতিবেদক : মুসলমানের ভাগ্য নিয়ে যেন কেউ ছিনিমিনি খেলতে না পারে; সেজন্য ওআইসিভুক্ত দেশগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে ‘ঢাকা দ্য ওআইসি সিটি অব টুরিজম-২০১৯’ এর আনুষ্ঠানিক উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘আমরা সকলের সঙ্গে একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একসঙ্গে চলতে চাই। আমরা মুসলিম উম্মাহ হিসেবে বিশ্বে সবসময় যেন একটা সম্মান নিয়ে চলতে পারি। আমাদের যদি কোনো সমস্যা থাকে আমরা নিজেরাই যেন সেটার সমাধান করতে পারি, যাতে অন্য কেউ মুসলিমদের ভাগ্য নিয়ে খেলতে না পারে। সেজন্য ওইসিভুক্ত দেশগুলোকে সতর্ক থাকতে হবে।’

ইসলামী পর্যটনকে বিশ্ব বাণিজ্যে ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে বলেও জানান প্রধানমন্ত্রী। এজন্য সুনির্দিষ্ট রোড ম্যাপ অনুযায়ী কাজ করার তাগিদ দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে শুধু পর্যটন নয়, ওআইসিভুক্ত দেশগুলোর ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে পরস্পরের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান শেখ হাসিনা। একই সঙ্গে আইসিভুক্ত দেশগুলো চাইলে তাদের নাগরিকদের জন্য কক্সবাজার সমুদ্র সৈকতে আলাদা একটি অংশ উন্নয়ন করে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর