,

কেঁদে ফেললেন ধোনি (ভিডিও)

news-image

স্পোর্টস ডেস্ক।।  গ্রুপপর্ব থেকে শীর্ষস্থান দখল করেই নকআউট পর্বে এসেছিলেন কোহলিরা। কিন্তু নকআউট পর্বে এসেই কোহলি বাহিনীকে কাঁদিয়ে ছাড়ল নিউজিল্যান্ড। কিউই বোলিং তোপে ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ২০১১ সালের চ্যাম্পিয়নরা। ম্যাচের টার্নিং পয়েন্টে রানআউট হয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন ধোনি।

ধোনি ৭২ বলে ৫০ রান করে সাজঘরে ফেরেন। তার ইনিংসটিতে মাত্র একটি করে চার-ছয়ের মার ছিল। ধোনির কান্না নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলছে আলোচনার ঝড়।ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে দুই দিনে গড়ানো এই ম্যাচে ভারতের সামনে টার্গেট ছিল মাত্র ২৪০ রানের। এই বিশ্বকাপে এটা খুব বড় কোনো টার্গেট নয়। কিন্তু কোহলিদের বিব্রতকর ব্যাটিংয়ে এই রানও হয়ে ওঠে ‘পাহাড় সমান।’

৯২ রানে ভারতের ছয় উইকেট পড়ে গেলেও নিউজিল্যান্ডের চোখ ছিল ধোনির দিকে। ম্যাচ শেষে এমনটাই জানালেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি ধোনির বিষয়ে তার সতীর্থদেরও সতর্ক করিয়ে দেন। তার মতে, ধোনির রানআউটই ছিল এ ম্যাচের টার্নিং পয়েন্ট।কেন উলিয়ামসন বলেন, ‘আমরা জানতাম যে ভাল অবস্থায় আছি। কিন্তু আমাদের জন্য রানআউটটা গুরত্বপূর্ণ ছিল। আমরা ধোনিকে এমন কঠিন অবস্থা থেকে ম্যাচ বের করে নিয়ে আসতে দেখেছি।’

https://www.youtube.com/watch?v=OGRPUr5AMLQ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর