সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে পর্ণগ্রাফি আইনে ১৮জন গ্রেফতার

news-image

শাহনাজ পারভীন কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পর্ণ ভিডিও সংরক্ষণ ও মোবাইলে আপলোড করার অপরাধে ১৮জন কম্পিউটার অপারেটরকে গ্রেফতার ও কম্পিউটার জব্দ করেছে পুলিশ। এদের মধ্যে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ২টি ইউনিয়নে অভিযান চালিয়ে ৬জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ঘনেশ্যামপুরের আব্দুস সালামের পুত্র আশিকুর রহমান (২১), দোয়ালী পাড়ার মৃত হায়দার আলীর পুত্র আল-আমিন (২০), ভোগবতিপুরের আব্দুল ওয়াহাবের পুত্র নজরুল ইসলাম (২২), কাজল দহের শমসের আলীর পুত্র রকি আহমেদ(১৮) এবং পাঁচগাছী ইউনিয়নের দক্ষিণ সিতাইঝাড়ের মৃত আবুল কাশেমের পুত্র শফিকুল ইসলাম(৩৫) ও গারুহারার হাবিবুর রহমানের পুত্র আপেল রানা (১৮)কে গ্রেফতার করে পর্ণগ্রাফি আইনে মামলা বুধবার দুপুরে চীফ জুডিসিয়াল আদালতে প্রেরণ পুলিশ। এসময় আটকৃতদের নিকট হতে পর্ণগ্রাফী ভিডিও সংরক্ষণ করায় ৫টি কম্পিউটর জব্দ করে।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানায়, পর্ণগ্রাফীর প্রচলন বেড়ে যাওয়ার দেশব্যাপী ধর্ষণের প্রবণতা বেড়ে গেছে। এজন্য মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে সদরের ১৮জনকে গ্রেফতার ও তাদের ব্যবহৃত ৫টি কম্পিউটার জব্দ করা হয়েছে। আটককৃতদের নামে পর্ণগ্রাফী আইনে মামলা দেয়া হয়েছে।

এছাড়াও পুলিশ সুপার কার্যালয়ের কন্ট্রোল রুমের দায়িত প্রাপ্ত এ এসআই জনি মাহবুব জানান, জেলার রৌমারী উপজেলায় ৪জন, রাজিবপুরে-৩জন, ভূরুঙ্গামারীতে-২জন এবং কচাকাটা,উলিপুর,চিলমারী উপজেলায় একজন করে পর্ণ ভিডিও সংরক্ষণ ও মোবাইলে আপলোড করার অপরাধে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবাইকে আদালতের মাধ্যমে গতকাল বুধবার জেলহাজতে প্রেরন করা হয়।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক