,

রংপুরে ১৫ দিন ব্যাপী বনজ ফলদ ও ভেষজ বৃক্ষ মেলা শুরু

news-image

রংপুর ব্যুরো : রংপুরে বেলুন উড়িয়ে, বণার্ঢ্য র‌্যালি ও আলোচনা অনুষ্ঠানের মধ্যদিয়ে সামাজিক বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫দিনব্যাপী শুরু হয়েছে রংপুর বিভাগীয় বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষ মেলা।

আজ বুধবার বিকেলে বিভাগীয় কমিশনার কার্যালয় চত্ত্বর থেকে একটি বণার্ঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন রংপুর জিলা স্কুল মাঠস্থ মেলাস্থলে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জিলা স্কুলস্থ বটতলা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ আব্দুল আলীম মাহামুদ, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর জেলার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক এ্যাড. রেজাউল করিম রাজু, বাংলাদেশ আওয়ামীলীগ রংপুর মহানগর সভাপতি সাফিউর রহমান সফি ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।

সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক ড. মোঃ সরওয়ারুল হক। শুভেচ্ছা বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ রংপুরের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ্।

আলোচনা সভার পূর্বে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। মেলায় সর্বমোট ৫০টি স্টল স্থান পেয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এবং প্রথম ৫দিন মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবার মেলায় থাকছে দেশি ও বিদেশি বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষের নানান প্রকার চারা।

এ জাতীয় আরও খবর

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি