,

আশুলিয়ায় রাতের আঁধারে শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর

news-image

মামুন খান : রাজধানীর অদূরে শিল্পাঞ্চল আশুলিয়ার বাইশমাইলে রাতের আঁধারে ভেকু (খননযন্ত্র) ব্যবহার করে কানাডিয়ান কলেজ নামের একটি শিক্ষা প্রতিষ্ঠান ভাঙচুর করে গুড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (১০ জুলাই) ভোর রাত আনুমানিক ৩টার দিকে এক থেকে দেড়শ’ সন্ত্রাসী কলেজের বাউন্ডারি ওয়াল মূল ফটক গুড়িয়ে দিয়ে সম্পূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানটি তচনচ করে।

সরেজমিন আশুলিয়ার বাইশমাইলে অবস্থিত কানাডিয়ান কলেজে গেলে কলেজের চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, বুধবার ভোর রাতে দুইটি ভেকু নিয়ে এসে গণবিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার দেলোয়ারের নেতৃত্বে সাইফুল ইসলাম শিশির, আওলাদ হোসেন সহ প্রায় দেড়শো বহিরাগত সন্ত্রাসী আমার প্রায় ৪৭০ শতাংশ জমির সীমানা প্রাচীর ভেঙ্গে গুড়িয়ে দেয়। এরা আমার প্রতিষ্ঠানের মূল ফটক মাটির সাথে মিশিয়ে দিয়ে ভিতরে প্রবেশ করে। আমার তিনজন নৈশ প্রহরীকে বেধে রেখে প্রতিষ্ঠানের ভিতরে ব্যপক ভাঙচুর চালায়।

তিনি আরও বলেন, সন্ত্রাসীরা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কাগজপত্র, ছাত্রছাত্রীদের মূল সার্টিফিকেট, দুইটি কম্পিউটার, ল্যাপটপ, নগদ তিন লক্ষ বেয়ালি­শ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এসময় অফিস কক্ষে টাঙ্গানো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে।

তিনি জানান, এই সন্ত্রাসী হামলার ম‚ল পরিকল্পনাকারী হিসেবে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহকে উল্লে­খ করেন।

তিনি আরও বলেন এর আগেও আমার এই সম্পত্তি দখলের চেষ্টা করেছে জাফরুল্লাহ গং। এ বিষয় নিয়ে আগেও মামলা হয়েছে যা এখনও চলমান।

এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক বিজন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করে সীমানা প্রাচীর মূল ফটক সহ কলেজের কক্ষগুলি ভাঙচুর করেছে দেখতে পাই। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর