শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হরিণাকুণ্ডুতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

news-image

হরিণাকুণ্ডু প্রতিনিধি : ঝিনাইদহের হরিণাকুডু থানা পুলিশ এক বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করে কোর্ট হাজতে প্রেরণ করেছে।

গ্রেফতারকৃত পলাতক আসামী নাসির উদ্দীন পারবতীপুর গ্রামের আবুল হোসেনের পুত্র । থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান জানান মঙ্গলবার দিবাগত গভীর রাতে সোর্স নিয়গের মাধ্যমে এস আই আলমগীর হোসেনের নেতৃত্বে ফোর্স পারবতীপ‚র গ্রামে আত্মগোপন করে থাকা সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করে।

আদালত তাকে এক বছরের বিনাশ্রম সাজা সহ ৩,৫১,৩৪০ /- টাকা অর্থ দন্ডে দন্ডিত করেছে। সে এস-সি ৮৬৮/১৫ , কালীগন্জ থানা সি-আর নং ২৪৬/১৫ মামলার আসামী।