,

কলাপাড়ায় শিক্ষকের বাসায় চুরি

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ার সরকারি খেপপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক শামসুল হুদার বাসভবনে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে।

সংঘবদ্ধ চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ষ্টিল আলমিরা ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার গভীর রাত এ চুরির ঘটনা ঘটেছে।

শিক্ষক শামসুল হুদা জানান, পৌর শহরের এতিমখানা সড়কের সমাজ কল্যান অফিস সংলগ্ন ওয়াল টিনসেড ভাড়া বাসার পিছনের জানালার গ্রিল গ্যাস দিয়ে কেটে চোরের দল প্রবেশ করে। ঘরে ল্যাপটপ, একাধিক মোবাইল ছড়ানো ছিটানো থাকলেও চোরেরা শুধু টাকা ও সোনা নিয়ে যায়।

এর আগেও কলাপাড়া পৌর শহরে একাধিক বাসায় চুরির ঘটনা ঘটলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় পৌরবাসী রয়েছে চোর আতংকে। এ ঘটনায় কলাপাড়া থানায় অভিযোগ করা হয়েছে বলে ওই শিক্ষক জানান।

কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো. আসাদ জানান, বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর