৩০ বারের অধিক ধ*র্ষণ: ধ*র্ষণের পর ইনজেকশন দিতো ভুয়া ডাক্তার মীর হোসেন
কুমিল্লা প্রতিনিধি|| কুমিল্লার লাকসামে ধ*র্ষনের অভিযোগে এক ভুয়া ডাক্তারকে আ*টক করেছে র্যাব। ওই ভুয়া ডাক্তার লাকসাম শহরের জংশন এলাকায় ডিজিটাল হেলথ কেয়ারের মালিক। চাকুরী দেয়ার নামে ওই চেম্বারে অসংখ্য মহিলাকে সে ধ*র্ষন করেছে। বুধবার দিবাগত রাতে কুমিল্লা র্যাব-১১ অভিযান চালিয়ে বিপুল পরিমান যৌ*ন উত্তেজক টেবলেট, ক*নডমসহ বিভিন্ন অবৈধ নে*শাজাতীয় দ্রব্যসহ তাকে আ*টক করে। সে লাকসাম পৌর শহরের বাইনচাটিয়া গ্রামের খোরশেদ আলমের ছেলে।
কুমিল্লা র্যাব-১১ এর নিকট লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, লাকসাম উপজেলা সদরের জংশন এলাকায় ডিজিটাল হেলথ কেয়ারে কর্মরত জোসনা (ছদ্মনাম) চার মাস যাবত হেলথ সহকারী হিসেবে কর্মরত ছিলাম। ওই হেলথ কেয়ারের মালিক ডাঃ মীর হোসেন চাকুরীর শুরু থেকেই আমাকে বিভিন্ন ভাবে উত্ত্য*ক্ত করে আসছিল। কিন্তু আমি চাকুরী রক্ষা ও জীবিকা নির্বাহের স্বার্থে সবকিছু সহ্য করে আসছিলাম। এক পর্যায়ে ডাঃ মীর হোসেন আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোর পূর্বক ধ*র্ষন করে। গত চার মাসে সে আমাকে ৩০ বারের অধিক ধ*র্ষণ করে। প্রতিবার ধর্ষ*ণ করার পর সে আমার শরীরে ব্যথা নাশক অজ্ঞাত একটি ইনজেকশান পুশ করতো।
ধ*র্ষনের পর মীর হোসেন আমাকে হু*মকী ধ*মকি দিয়ে বলে এ কথা যদি কেউ জানতে পারে তাহলে আমাকে চাকরিচ্যুত করে মি*থ্যা মা*মলা দিবে বলে ভয় দেখায়। আমি দ্ররিদ্র ও অসহায় পরিবারের একমাত্র উপার্জক্ষম হওয়ায় তার এ নি*র্যাতন সহ্য করে আসছিলঅম। কিন্তু দিন দিন তার অ*ত্যাচার নি*র্যাতন বেড়ে চলায় নিরুপায় হয়ে গত ৮ জুলাই সোমবার কুমিল্লা র্যাব-১১ এর নিকট লিখিত অভিযোগ দায়ের করি।
স্থানীয়ভাবে জানা যায়, ডাঃ মীর হোসেন একই ভাবে তার চেম্বারে বহু তরুনীকে চাকুরী দেয়ার নাম করে সর্বনাশ করেছে। তার হুমকী ধমকীর কারনে কেউ মুখ খুলার সাহস করেনি। এছাড়া ভুয়া ডাঃ মীর হোসেনকে বেশ কয়েক বার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তার চেম্বার বন্ধ করে দেয়া হয়। কিছু দিন পর আবার সে কৌশলে আবার চেম্বার খুলে তার পুরোনো অপকর্ম শুরু করে থাকে।
কুমিল্লা র্যাব-১১ কোম্পানী কমান্ডার প্রণব কুমার জানান, ওই মেয়র লিখিত অভিযোগ পেয়ে আমরা লাকসাম ডিজিটাল হেলথ কেয়ারের মালিক ডাঃ মীর হোসেনের চেম্বারে অভিযান চালিয়ে যৌ*ন উত্তেজক টেবলেট, বিপুল পরিমান ক*ন্ডমসহ বিভিন্ন অবৈধ নে*শাজাতীয় দ্রব্য পাওয়া যায়। সে কোন ডাক্তার নয়। সে চাকুরী দেয়ার নামে এই চেম্বারে অসংখ্য মহিলাকে ধ*র্ষন করেছে। তাকে ও তার চেম্বারে কর্মরত অপর এক মেয়েকে জিজ্ঞাসাবাদ করার জন্য কুমিল্লা র্যাব-১১ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে লাকসাম জংশন এলাকার একাধিক ব্যবসায়ী জানান, ভুয়া ডাক্তার মির হোসেন আরো অনেক মেয়ের সর্বনাশ করেছে। সে কিছু দালালের মাধ্যমে চাকুরী প্রত্যাশী মেয়েদের নিয়ে এসে অ*পকর্ম করে ছেড়ে দেয়। ভয়ে কেউ তার বিরুদ্ধে কথা বলে না। নাম প্রকাশ না করা ব্যক্তি গুলো লম্পট ডাক্তার মির হোসেনের দৃষ্টান্ত শাস্তি দাবী করেন।










