,

ভারতের হারে ধোনির ক্যারিয়ার শঙ্কার মুখে!

news-image

নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটা যে ভারত এতোদূর টেনে আনলো তাতে মহেন্দ্র সিং ধোনির অবদান অনেক। আবার ভারত যে ম্যাচটা হারল তার দায়ও কিন্তু এড়াতে পারেন না এই ব্যাটসম্যান। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে ঘরের পথে পা বাড়াল ভারত। দলের এমন হারে ধোনির ক্যারিয়ার পড়ল শঙ্কার মুখে। উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে আবার ভারতের জার্সি গায়ে দেখা যাবে না কিনা তা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে।

এবারের বিশ্বকাপে মহেন্দ্র সিং ধোনির স্কোয়াডে জায়গা নিয়ে কিন্তু কম কথা ওঠেনি। বিশ্বকাপে তার ব্যাটিং ভারতীয়দের যথেষ্ট বিরক্ত করেছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের শেষের দিক করেছেন ৪৬ বলে ৩৪ রান।অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্রুত রান তুললেও পাকিস্তান ও আফগানিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হন সাবেক এই অধিনায়ক। আফগান স্পিনারদের বিপক্ষে রীতিমতো নাকানিচুবানি খেয়েছেন ধোনি। ওয়েস্ট ইন্ডিরে বিপপক্ষে হাফ সেঞ্চুরি পেলেও ধোনির ব্যাটিং মন ভরাতে পারেনি সমর্থকদের। হার্দিক পান্ডিয়ার ব্যাটিংয়ের সামনে ফিকে পড়ে যান তিনি।

ইংল্যা্ন্ডের বিপক্ষে ভারতের হারের জন্য তো ধোনিকেও কাঠগড়ায় তেলেন সমর্থকরা। বাংলাদেশের বিপক্ষে টেনেটুনে পাশ মার্ক পেলেও সেমিফাইনালে কিন্তু ধোনি ছিলেন দুর্দান্ত। বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে থেকে দলকে লড়াইয়ে ফেরান কিন্তু তিনিই।

সেমিফাইনালে ভারতের হারের কারণ রোহিত-কোহলি-রাহুলদের ব্যাটিং ব্যর্থতা হলেও দায় এড়াতে পারেন না ধোনিও। রবীন্দ্র জাদেজা যখন রানের ফুলঝুড়ি ছুটিয়েছেন ধোনি তখন অন্য প্রান্তে বলের পর বল নষ্ট করেছেন। জাদেজার ওপর চাপ বাড়তে ধোনির অবদান কম ছিল না। ৫৯ বলে ৭৭ রান করে জাদেজা যখন আউট হন ধোনি তখন ৬৯ বলে ৪৩ রানে অপরাজিত। জাদেজার মতো তিনিও যদি রানের চাকাটাকে আর একটু আগে থেকে সচল করতেন তাহলে ম্যাচের পরিস্থিতি বদলেও যেতে পারত।

ভারতের সামনে এখন ঘরের মাঠে ২০২৩ সালে বিশ্বকাপ জয়ের মিশন। ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে এখন উইকেটরক্ষকের ছড়াছড়ি। ঋশব পান্ট, লোকেশ রাহুল, দীনেশ কার্তিকরা ভালো খেলেও দলে নিয়মিত হতে পারছেন না। ভবিষ্যতের কথা হয়তো এখন থেকেই ভাববে দলটির টিম ম্যানেমেন্ট।

ইনিংসের শেষের দিকেও ধোনি এখন আর আগের মতো কার্যকর নন। তার কারণে অসীম প্রতিভা থাকা সত্বেও নিয়মিত হতে পারছেন না ঋশব পান্ট। নিশ্চিতভাবে আগামী বিশ্বকাপে ধোনিকে আর দেখা যাবে না। সেই কারণেই তাকে আর বয়ে বেড়াতে চাইবে না দলটি। আর তেমনটা হলে এবারের বিশ্বকাপটাই ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হলেও হতে পারে!

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড