,

ঝর্ণা ফেব্রিকস পরিদর্শন করলেন নেদারল্যান্ডসের রানি

news-image

জেলা প্রতিনিধিঃ নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা গাজীপুর মহানগরীর টঙ্গীতে নারী উদ্যোক্তা ঝর্ণা ইসলামের ‘ঝর্ণা ফেব্রিকস অ্যান্ড ফ্যাশন হাউস’ পরিদর্শন করেছেন। বুধবার বিকেলে টঙ্গীর দত্তপাড়ায় ঝর্ণা ইসলামের বাড়িতে তার ফ্যাশন হাউস পরিদর্শনে করেন তিনি। এ সময় ঝর্ণা ইসলাম ডাচ রানিকে স্বাগত জানান। পরে রানি ম্যাক্সিমা ঝর্ণা ইসলামের সঙ্গে কথা বলেন এবং তার ফ্যাশন হাউস সম্পর্কে খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আনোয়ার হোসেন, জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলামসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝর্ণা ফেব্রিক্স ও ফ্যাশনের মালিক ঝর্ণা ইসলাম বলেন, নেদারল্যান্ডসের রানি ম্যাক্সিমা কারখানার পরিবেশ ও আমার সফলতা দেখে মুগ্ধ হয়েছেন। তিনি আমাকে একটি বিল্ডিংয়ের ফ্লোর ভাড়া নিতে বলেন এবং কাপড় তৈরি করতে যা যা লাগে সেসব কিছু দেয়ার আশ্বাস দেন। আমার সফলতাকে সাধুবাদও জানিয়েছেন তিনি।

এদিকে রানির আগমন উপলক্ষে পুরো টঙ্গী এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ টঙ্গীর প্রতিটি সংযোগ সড়কে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর