,

কাঁদতে কাঁদতে স্টেডিয়াম ছাড়লেন ভারতীয় সমর্থকরা

news-image

স্পোর্টস ডেস্কঃ ২০১১ বিশ্বকাপ, ওয়াংখেড়ে স্টেডিয়াম। মহেন্দ্র সিং ধোনির ছক্কা, ভারতের বিশ্বকাপ জয়। উল্লাসে মাতোয়ারা পুরো স্টেডিয়াম। কারো কারো চোখে কান্নাও। তবে সেটা আনন্দের। ২৮ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সেদিন ভারতীয় সমর্থকদের বাঁধনহারা উৎসব নজর কেড়েছিল সবার।

আট বছর পর আবারো বিশ্বকাপের এক ম্যাচ। এবার সালটা ২০১৯। স্টেডিয়াম-ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড। এবার ভারতের সামনে লক্ষ্যমাত্রা ২৪০। ওই লক্ষ্য খেলতে নেমে ৫ রানেই নেই ৩ উইকেট। তবে এমন এক ম্যাচেও ভারতীয় সমর্থকদের জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন সেই ধোনি, জাদুকর ধোনি।

৯২ রানে ৬ উইকেট হারানোর পর ভারত যখন নিশ্চিত হার দেখছিল, তখনই জাদেজাকে নিয়ে ১১৬ রানের অবিশ্বাস্য এক জুটি ধোনির। তাতেই ভারতের জয়ের আশা টিকে ছিল ইনিংস শেষ হওয়ার ৯ বল আগ পর্যন্তও। কিন্তু শেষ পর্যন্ত আর পেরে উঠলেন না ধোনি। ভারত হেরে গেলো ১৮ রানে। তাতেই টানা দ্বিতীয়বারের মতো সেমিফাইনালে আটকে গেল ভারতের স্বপ্ন।

এমন এক ম্যাচে তীরে এসে তরী ডোবায় চোখের পানি আর আটকে রাখতে পারেননি ভারতীয় সমর্থকরা। ম্যাচ শেষে তারা কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন। যার বেশ কয়েকটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খুব কাছে গিয়েও হারার কষ্টটা বোধহয় এমনই!

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর