,

বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী ঈশানা

news-image

বিয়ে করলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঈশানা খান। পাত্রের নাম সারিফ চৌধুরী। যিনি পেশায় নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, থাকেন সিডনিতে।বুধবার আসরের নামাজের পর গুলশানের আজাদ মসজিদে দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।ঈশানা নিজেই বুধবার সন্ধ্যার পর  জানিয়েছেন তার বিয়ের খবর।

ঈশানা খান বলেন, ‘আমরা নতুন জীবন শুরু করলাম, সবাই আমাদের জন্য দোয়া করবেন। হঠাৎ করেই আমাদের বিয়েটা হয়ে গেল। আজ বনানী ক্লাবে আমাদের দুই পরিবারের গেট টুগেদার হচ্ছে। পরে বড় পরিসরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করব। তখন সবাইকে জানাব।’

ঈশানা জানান, ১৩ জুলাই তার স্বামী সারিফ চৌধুরী সিডনি ফিরে যাবেন। স্বামীর সঙ্গে ঈশানাও সিডনি যাচ্ছেন। আপাতত অভিনয় নয়, সংসারের মন দিতে চান তিনি। ২০০৯ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হয়েছিলেন ঈশানা খান। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিছবিতে কাজ করে তিনি পরিচিতি লাভ করেন। অনেক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর