,

ভারতকে হারাতে সেরাটা খেলতে হয়নি নিউজিল্যান্ডের : উইলিয়ামসন

news-image

স্পোর্টস ডেস্কঃ প্রথম পর্বে শেষ তিন ম্যাচ হেরে কিছুটা ব্যাকফুটে চলে গিয়েছিল নিউজিল্যান্ড। তাই সেমিফাইনালে ভারতের বিপক্ষে খুব একটা শক্তি প্রতিদ্বন্দ্বী ধরা হচ্ছিল না তাদের। কিন্তু মানুষের সেই সব ধারণাকে মিথ্যে প্রমাণ করে ভারতকে ১৮ রানে হারিয়ে প্রথম দল হিসেবে চলতি বিশ্বকাপের ফাইনালে নাম লিখিয়েছে কিউইরা।

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। রস টেলর ও কেন উইলিয়ামসনের অর্ধশতকের দৃঢ়তায় ৫০ ওভারে ২৩৯ রানের পুঁজি দাঁড় করায় কিউইরা। এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পরে ভারত।

মাঝ দিয়ে রবীন্দ্র জাদেজা-মহেন্দ্র সিং ধোনির জুটি জয়ের আশা জাগালেও শেষ পর্যন্ত ২২১ রানে অলআউট হয় তারা। এমন দুর্দান্ত একটি ম্যাচ জিতেও নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন দাবি করছেন এই ম্যাচে সেরা ক্রিকেটটা খেলেননি তারা। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এমনটাই জানালেন তিনি।

উইলিয়ামসন বলেন, ‘আমরা আমাদের সেরা ক্রিকেট খেলিনি। কিন্তু আমাদের খেলোয়াড়রা ভেঙে পড়েনি এবং নিজেদের সামলে নিয়েছেন তারা। এরকম একটা দিনে যেকোনো কিছু হতে পারে এবং এটা ছোট সংগ্রহের একটি ম্যাচ ছিল। ম্যাচ জিতে খুব শান্তি লাগছে। ভারতীয় সমর্থকরা সত্যিই খুব ভালো।’

নিউজিল্যান্ড টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছালেও প্রথমবারের মতো উইলিয়ামসনের নেতৃত্বে ফাইনালে যায় তারা। তাই অধিনায়ক হিসেবে তার কাছে অনুভূতির পরশটা একটু আলাদা। আবার দলকে ফাইনালে উঠানোর পেছনে ব্যাট হাতেও মূল ভূমিকা রাখেন তিনি।

এই সম্পর্কে উইলিয়ামসন বলেন, ‘সত্যিই এটা একটা আলাদা অনুভূতি। গত বিশ্বকাপ থেকে পুরোপুরি ভিন্ন একটি কন্ডিশন ছিল এবার। তাই সেটা আমাদের মানিয়ে নিতে হয়েছে। একটা কঠিন খেলা, কঠিন সেমিফাইনাল এবং সত্যিই ফাইনালে যেয়ে খুব আনন্দিত। রাস্তাটা সত্যিই খুব কঠিন ছিল। আমরা মনে করেছি ২৪০-৫০ রান করলেই ভারতকে চাপে ফেলতে পারব আমরা। খেলোয়াড়ের সেটাই করে দেখিয়েছে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর