,

ইমরান এইচ সরকারের সার্টিফিকেট চুরি

news-image

জেলা প্রতিনিধিঃ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের গ্রামের বাড়ি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলার বালিয়ামারীতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে বলে পারিবারিক সূত্র জানায়। খবর পেয়ে রাজীবপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সিদ্দিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে জানতে চাইলে এসআই সিদ্দিকুর রহমান জানান, ঘরগুলোতে তালা দেয়া ছিল না। ঘরের আসবাবপত্রের বিভিন্ন ড্রয়ারে রাখা কাগজপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পাওয়া গেছে। তবে কি কি চুরি হয়েছে নির্দিষ্ট করে বলতে পারেননি ইমরান এইচ সরকারের বাবা মতিউর রহমান।

মতিউর রহমান বলেন, বাড়িতে আমরা ছাড়া কেউ থাকে না। গত রাতে বৃষ্টি হওয়ায় আমরা স্বামী-স্ত্রী ঘুমিয়ে ছিলাম। বৃষ্টি হওয়ায় কোনো শব্দ পাওয়া যায়নি। সকালে উঠে দেখি ইমরানের রুমসহ পাঁচটি রুমের দরজা খোলা। চোরেরা ঘরের বিভিন্ন কাগজপত্র এলোমেলো করে রেখেছে। ইমরানের সার্টিফিকেটগুলো খুঁজে পাচ্ছি না। জমির দলিল ছিল সেগুলোও নেই। কিছু নতুন কাপড় এবং গয়না পাওয়া যাচ্ছে না।

চুরির ঘটনা সম্পর্কে জানতে চাইলে ঢাকায় অবস্থানরত ইমরান এইচ সরকার ফোনে বলেন, সকালেই বাবার কাছে ফোনে শুনেছি। আমার মূল্যবান অনেক কাগজপত্রসহ সার্টিফিকেটগুলো নাকি পাওয়া যাচ্ছে না। বিষয়টি আমি কুড়িগ্রামের পুলিশ সুপারকে জানিয়েছি। রাজীবপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ বিষয়ে এখনও কেউ লিখিত অভিযোগ করেনি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর