,

আল্লাহর চেয়ে বড় শিল্পী আর কেউ নেই: শোয়েব

news-image

প্রকৃতি কতই না সুন্দর। কী অপরূপ। এই ফুলটিই জ্বলন্ত প্রমাণ। প্রথম দেখাতেই মন জুড়িয়ে যায়। এই ফুলের স্নিগ্ধতা বিষণ্ণ মনকে আনন্দে ভরে দিতে পারে! ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বোলার শোয়েব আখতার গত সোমবার নিজের ভেরিফায়েড পেজে নয়নাভিরাম একটি ফুলের ছবি পোস্ট করেন। সেখানে তিনি ক্যাপশনে লেখেন, ‘আল্লাহই সবচেয়ে বড় শিল্পী এবং সর্বশক্তিমান। তিনি প্রতিটি জিনিসকে অপরূপ সুন্দর করে সৃষ্টি করেছেন। তার প্রশংসা না করে উপায় নেই।’

ফুলের এই ছবিটি দেখে শোয়েবের মতো মুগ্ধ তার ভক্তরাও। তার আলোচিত ওই টুইটের প্রতিক্রিয়ায় ভারত, পাকিস্তানসহ বিভিন্ন দেশের মানুষ শোয়েব আখতারের প্রশংসা করেছেন। নয়াদিল্লির সৈয়দ ইনতেখাব উল হক নামে একজন লেখেন, মাশাআল্লাহ। এমন সুন্দর একটি ফুলের ছবি পোস্ট করার জন্য শোয়েব বুজদার নামে একজন লেখেন, ‘শোয়েব ভাই আই লাভ ইউ’।

তাফহিমা রহমান নামে একজন লেখেন, ‘মাশাআল্লাহ, দুনিয়াবি জীবন নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি সর্বশক্তিমান আল্লাহর প্রশংসা করেছেন। আল্লাহ বেহশত নসিব করুন’। পাকিস্তানের হয়ে ১৯৯৭ সাল থেকে ২০১১ পর্যন্ত ক্রিকেট খেলেন শোয়েব আখতার। সময়ের অন্যতম সেরা পেস বোলার ছিলেন এই কিংবদন্তি। তার বোলিংয়ের সামনে বিশ্বের নামিদামি ব্যাটসম্যানরাও রীতিমতো কাঁপাকাঁপি করত।

পাকিস্তানের হয়ে ৪৬টি টেস্ট ম্যাচ খেলে ১৭৮ উইকেট শিকার করেন শোয়েব আখতার। ওয়ানডে ক্রিকেটে ১৬৩ ম্যাচে শিকার করেন ২৪৭ উইকেট। আর টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ১৫ ম্যাচে শিকার করেন ১৯ উইকেট। ক্রিকেট থেকে অবসরে যাওয়ার পর থেকেই ধারাভাষ্যকার হিসেবে কাজ করে যাচ্ছেন শোয়েব আখতার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর