মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নয়ন বন্ডকেও হার মানাল মোখলেছ

news-image

জেলা প্রতিনিধিঃ কুমিল্লায় মা-ছেলেসহ প্রকাশ্যে তিনজনকে কু*পি*য়ে হ*ত্যা*য় জড়িত ও পরে গণপি*টুনিতে *নিহত রিকশাচালক মোখলেছুর রহমান মাদ*কা*সক্ত কিংবা মানসিক রোগী নয় বলে দাবি করেছেন স্ত্রী রাবেয়া বেগম। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার স্বামী মা*দকা*সক্ত নয়। তবে মাঝেমধ্যে মাথা ব্যথার ট্যাবলেট খেত। মোখলেছ খুব শান্ত স্বভাবের ছিল, কেন এমন করলো জানি না আমি। রাবেয়া বলেন, আমি কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘর থেকে ধারালো ছু*রি নিয়ে বাইরে গিয়ে যাকে সামনে পেয়েছে তাকে কু*পিয়ে*ছে মোখলেছ, আমি সামনে এগিয়ে যেতে চাইলে আমার দিকে এগিয়ে আসলে দৌড়ে পালিয়ে যাই।

বুধবার সকাল সোয়া ১০টার দিকে দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের রাঁধানগর গ্রামে রিকশাচালক মোখলেছ একাই নারী, শিশুসহ অন্তত ৮-৯ জনকে কু*পি*য়ে আ*হত করে। এতে ঘটনাস্থলেই মা-ছেলেসহ তিনজনের মৃ*ত্যু হয়। পরে আরও প্রা*ণহানি ঠেকাতে স্থানীয়রা গ*ণপি*টুনি দিলে ঘটনাস্থলে তার মৃ*ত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারজনের ম*রদেহ উদ্ধার করে পুলিশ।

এদিকে, আ*হত দুই নারীর মৃ*ত্যুর গু*জব ছড়িয়ে পড়ে এলাকায়। পরে হাসপাতাল ঘুরে এসে পুলিশ জানায় কুমেক হাসপাতালে চিকিৎসাধীন নারী, শিশুসহ পাঁচজন সুস্থ আছেন। এদিকে একই বাড়িতে চার হ*ত্যাকা*ণ্ডের পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে হাজার হাজার লোক ঘটনাস্থলে ভিড় করেন।

যেভাবে ঘটেছে রো*মহ*র্ষক চার হ*ত্যা*কাণ্ড :-প্রত্যক্ষদর্শীরা বলছেন, দেবিদ্বারের রাঁধানগর গ্রামের মর্তুজ আলীর ছেলে মোখলেছুর রহমান (৩৫) পেশায় রিকশাচালক। বুধবার সকাল ১০টার দিকে রিকশা চালিয়ে বাড়িতে এসে ধারালো ছুরি নিয়ে বাইরে যায়।

প্রথমে প্রতিবেশী নুরুল ইসলাম, তার স্ত্রী নাজমা বেগম ও মা মাজেদা বেগমকে কু*পি*য়ে মা*রাত্ম*ক আ*হত করে মোখলেছ।এতে ঘটনাস্থলেই নাজমার মৃ*ত্যু হয়। পরে ঘা*তক একই বাড়ির মৃ*ত শাহ আলমের শিশু ছেলে আবু হানিফকে (১০) এলোপাতাড়ি কু*পি*য়ে হ*ত্যা করে। এ সময় হানিফের মা আনোয়ারা বেগম আনু ছেলেকে বাঁচাতে দৌড়ে আসলে ঘা*তক মোখলেছ তাকেও কু*পিয়ে হ*ত্যা করে। মা ও ছেলের মৃ*ত্যু নিশ্চিত করে ঘা*তক মোখলেছ র*ক্তমাখা ধা*রালো ছু*রি নিয়ে বাড়িতে ও রাস্তায় ফাহিমা, রাবেয়া বেগম, মাজেদা বেগম ও জাহানারা বেগমসহ আরও চারজনকে কু*পি*য়ে আ*হত করে। যা বরগুনার আলোচিত রিফাত শরীফ হ*ত্যাকা*ণ্ডে জড়িত নয়ন বন্ডকেও হার মানায়।

অবস্থা বেগতিক দেখে স্থানীয় লোকজন ঘা*তককে পি*টিয়ে হ*ত্যা করে। সেই সঙ্গে মারাত্মক আ*হত নুরল ইসলাম, ফাহিমা , রাবেয়া বেগম, মাজেদা বেগম ও জাহানারা বেগমকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। ঘাতক মোখলেছের স্ত্রী রাবেয়া বেগম ও ভাবি মরিয়ম আক্তারকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

নি*হতের স্ত্রী রাবেয়া বেগম জানান, তার তিন মেয়ে এক ছেলে রয়েছে। তার স্বামী মা*দকা*সক্ত কিংবা মানসিক সমস্যায় ছিল না। তবে মাঝেমধ্যে তার মাথা ব্যথা করতো। সে নিয়মিত মাথা ব্যথার ট্যাবলেটও খেত। প্রতিদিন রিকশা চালিয়ে বিকেলে বাসায় ফিরলেও বুধবার সকাল ১০টার দিকে বাসায় ফিরে ধা*রালো ছু*রি নিয়ে বের হয়ে সামনে যাকে পেয়েছে তাকেই কু*পিয়েছে। কিন্তু কি কারণে সে বাড়ির লোকজনকে *কু*পি*য়ে হ*ত্যা করেছে তা তিনি জানেন না।

এদিকে, ঘটনার খবর পেয়ে কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) সাখাওয়াত হোসেনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে এলাকার হাজার হাজার লোক ঘটনাস্থলে ভিড় করেন। এমন হ*ত্যাকা*ণ্ডে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, ঘাতকের স্ত্রী পুলিশকে জানিয়েছে তার স্বামীর মাথা ব্যথা ছিল। কিন্তু হঠাৎ কেন সে ক্ষুব্ধ হয়ে এমন নৃ*শংস ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

দেবিদ্বার থানা পুলিশের ওসি জহিরুল আনোয়ার বলেন, ঘা*তক এলোপাতাড়ি ৮-৯ জনকে কু*পিয়ে ছিল। পরে তিনজনের মৃ*ত্যুর পর এলাকার লোকজন ঘাত*ককে পি*টিয়ে মে*রেছে। এখন পর্যন্ত আমরা ঘা*তকসহ চারজনের ম*রদে*হ উদ্ধার করেছি। হাসপাতালে আরও দুইজনের মৃ*ত্যুর গুজব থাকলেও বিকেল পর্যন্ত চিকিৎসাধীন কারও মৃ*ত্যু হয়নি। হ*ত্যাকা*ণ্ডের কারণ এখনো অস্পষ্ট। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি হ*ত্যা মা*মলার প্রক্রিয়া চলছে। বৃহস্পতিবার সকালে ম*য়নাত*দন্তের জন্য চারজনের ম*রদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক