,

আমিরাতে ভাগ্য খুলেছে বেতন না পাওয়া বাংলাদেশি শ্রমিকদের

news-image

সংযুক্ত আরব আমিরাতে ছয় মাস ধরে বেতন না পাওয়া ৩০০ বিদেশি শ্রমিকের ভাগ্য খুলে গেছে। একবেলা খেয়ে যাদের দিন কাটছিল এখন তারা দু’বেলা খেতে পাচ্ছেন। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম খালিজ টাইমসে দুর্দশার এই খবর প্রকাশিত হওয়ায় অনেকে তাদের সহযোগিতায় এগিয়ে এসেছেন।

প্রতিবেদনে জানানো হয়েছে, ওই শ্রমিকেরা ইতিমধ্যে এক মাসের পারিশ্রমিক হাতে পেয়েছেন। সৌদি নাগরিকেরা তাদের জন্য খাবার পাঠাচ্ছেন। কেউ আবার চাকরির প্রস্তাব দিচ্ছেন। এগিয়ে এসেছে সরকারের বিভিন্ন সংস্থাও। স্থানীয় দাতব্য সংস্থা দার আল বের সোসাইটি (ডিএবিএস) শ্রমিকদের জন্য দুই সপ্তাহের লাঞ্চ এবং ডিনারের ব্যবস্থা করেছে।

অশোক কুমার দাস নামে এক শ্রমিক বলেন, ‘আমরা ডিএবিএসের কাছে কৃতজ্ঞ। অনেক কষ্টে দিন কাটছিল। এখন একটু স্বস্তি লাগছে। অনেকেই সাহায্যের জন্য এগিয়ে আসছেন।’ অনাহারে-অর্ধাহারে দিন কাটানো ভুক্তভোগী শ্রমিকদের মধ্যে বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তানের নাগরিক রয়েছেন।

উল্লেখ্য, কয়েক মাস ধরে বেতন না পেয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে মানবেতর জীবন-যাপনে বাধ্য হচ্ছেন প্রায় ৩০০ বিদেশি কর্মী- এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। এসব শ্রমিকদের মধ্যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের নাগরিকরা রয়েছেন। ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এসব কর্মীর নিয়োগদাতা প্রতিষ্ঠান ভিসা নবায়নে অনীহা দেখানোয় খাবার আর স্বাস্থ্য সংকটে ভুগছিলেন তারা।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো