,

‘নিশু আমার সঙ্গেই আছে এবং আমরা বিয়ে করবো’

news-image

চট্টগ্রামের চকবাজারে কোচিংয়ে গিয়ে এক শিক্ষার্থীর অপহরণের অভিযোগ উঠলেও পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। পুলিশ বলছে, অপহরণ নয় প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় পালিয়েছেন তাছমিনা আকতার মিশু।

খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষা থাকার কারনে সোমবার টানা বৃষ্টির মধ্যেও মাকে সঙ্গে নিয়ে কোচিংয়ে আসেন নিশু। পরীক্ষা দিতে সকাল ১০ টায় কোচিংয়ের তৃতীয় তলার পরীক্ষা কক্ষে মেয়েকে দিয়ে চারতলার অভিভাবক বিশ্রামাঘরে অপেক্ষা করেন তিনি। সকাল ১১টায় পরীক্ষা শেষে কক্ষে গিয়ে মেয়েকে খুঁজে পাননি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, একইদিন দুপুর দেড়টার দিকে কোচিং সেন্টারের পাশে কেয়ারি মার্কেটে ফয়সাল নামে এক ছেলের সঙ্গে নাস্তা করেন নিশু। নাস্তা করার সময় ওই ছেলের সঙ্গে মনোমালিন্য ও কথা কাটাকাটি হয় নিশুর। পরে মার্কেট থেকে নেমে রিকশায় উঠলে ওই ছেলে একই রিকশায় ওঠে।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন জানান, নিখোঁজ নিশুর মোবাইল থেকে এক ছেলে কল করে বলেন, ‘নিশু আমার সঙ্গেই আছে এবং আমরা বিয়ে করবো। নিশুকে নিয়ে চিন্তা না করার জন্যও মুঠোফোনে অনুরোধ জানান ওই ছেলে।

ওসি নিজাম উদ্দিন বলেন, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি প্রেমের কারনেই ফয়সাল নামের ওই ছেলের সঙ্গে পালিয়েছে নিশু। নিশুকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন পন্থায় কাজ করছে। শীঘ্রই নিশুর খোঁজ পাওয়া যাবে বলেও আশা ব্যক্ত করেন ওসি।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো