,

আত্মহ*ত্যার ৩ দিন পর দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তিনি!

news-image

গত ৫ জুলাই নিখোঁজ হয়ে যান একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে কর্মরত ট্রেনিং অফিসার কোমল। পরে একটি ব্রিজের কাছে তার পরিত্যক্ত গাড়ি থেকে মিলে সু*ইসাইড নোট। ধারণা করা হয়, নদীতে ঝাঁপ দিয়ে আত্মহ*ত্যা করেছেন তিনি। এরপর নদীতে তিন দিন তল্লাশি অভিযান চালিয়েও ম*রদে*হ না পেয়ে সেটা সমাপ্তি ঘোষণা করা হয়।

তবে গোয়েন্দারা হাল ছাড়েননি। শেষ পর্যন্ত উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে নিখোঁজ ওই নারীকে বেঙ্গালুরু থেকে উদ্ধার করে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এই সময় জানায়, কোমল ভারতীয় কিষাণ ইউনিয়নের সভাপতির মেয়ে। নিখোঁজের পর তার গাড়ি উত্তরপ্রদেশের গাজিয়াবাদে হিন্দোন ব্রিজ এলাকা থেকে উদ্ধার করে পুলিশ।

গাড়িটি উদ্ধার করার পরই সেটি থেকে সু*ইসাইড নোট উদ্ধার হয়। পুলিশ অনুমান করে নিয়েছিল, হিন্দোন নদীতে ঝাঁপ দিয়ে আত্মহ*ত্যা করেছেন কোমল। সুইসাইড নোটে নিজের স্বামী ও শ্বশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে অভিযোগ করেছেন কোমল।

তবে রহস্য উদঘাটনে হাল ছাড়েননি গোয়েন্দারা। নিখোঁজ হয়ে যাওয়ার পর বেশ কয়েকজনের সঙ্গে ফোনে যোগাযোগ করেন কোমল। পরে তার পরিচিত জায়গাগুলোর মধ্যে জয়পুর ও রাজস্থানে খোঁজ শুরু করে পুলিশ। জয়পুরে গিয়ে পুলিশ জানতে পারে কোমল মুম্বাইতে অবস্থান করছেন। মুম্বাই পুলিশের সাহায্য নিয়ে দিল্লি পুলিশ জানতে পারে কোমল বেঙ্গালুরুতে আছেন। শেষ পর্যন্ত বেঙ্গালুরু থেকেই তাকে উদ্ধার করে পুলিশ।

স্বামীকে গ্রে*প্তার করাতেই এমন আত্মহ*ত্যার ঘটনা সাজিয়েছিলেন বলে জানান কোমল। তার অভিযোগ, বিয়ের পর থেকে স্বামী ও তার পরিবারের সদস্যরা তাকে নি*র্যাতন করে আসছে।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো