,

পাঁচ রানে তিন উইকেট হারিয়েছে ভারত

news-image

ভারতের সামনে ২৪০ রানের লক্ষ্য দিয়েছে নিউজিল্যান্ড। আপাত দৃষ্টিতে বড় রানের লক্ষ্য নয়। তবে ওল্ড ট্রাফোর্ডের উইকেটও খুব একটা সুবিধার নয়। কিউইদের দম বেরিয়ে গেছে ব্যাটিং করতে। এরপর ইনিংসের শুরুতেই তারা তুলে নিয়েছে ভারতের গুরুত্বপূর্ণ তিন উইকেট।

ভারত ৩.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫ রানে ব্যাট করছে। বিশ্বকাপে পাঁচ সেঞ্চুরির রেকর্ড গড়া রোহিত শর্মা মাত্র ১ রানে ফিরেছেন। বিরাট কোহলিকে ১ রানে লেগ বিফোরের ফাঁদে ফেলেন ট্রেন্ট বোল্ট। এরপর কেএল রাহুলও এক রান করে আউট হন। ক্রিজে আছেন ঋষভ পান্ত এবং দিনেশ কার্তিক।

এর আগে বৃষ্টির কারণে মঙ্গলবার ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১১ রান তোলে নিউজিল্যান্ড। বৃষ্টির কারণে রিজার্ভ ডে’তে গড়ায় ম্যাচ। বুধবার স্থানীয় সময় সকালে ৮ উইকেট হারিয়ে ২৩৯ রান তোলে তারা। রস টেইলর দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করে রান আউট হন। তার আগে অধিনায়ক কেন উইলিয়ামসন খেলেন ৬৭ রানের ইনিংস। এই দু’জনের ব্যাটেই লড়াইয়ের পুঁজি পায় গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ হারা নিউজিল্যান্ড।

এর আগে মার্টিন গাপটিল ১৪ বল খেলে ১ রান করে আউট হন। অন্য ওপেনার হেনরি নিকোলাস আউট হন ২৮ রান করে। জিমি নিশাম ১২ এবং কলিন ডি গ্রান্ডহোম ১৬ করে ফিরে যান। টম ল্যাথাম-মিশেল সাটনাররা শেষ দিকে যথাক্রমে ১০ ও ৯ রান করেন। ভারতের হয়ে এ ম্যাচে দারুণ বোলিং করেন ভুবনেশ্বর কুমার। তিনি ১০ ওভার বোলিং করে ৪৩ রানে নেন ৩ উইকেট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর