,

দুই মিনিটে ৬৭ কোয়া কাঁঠাল খেয়ে প্রথম হলেন পারভেজ!

news-image

পুষ্টিগুণ সমৃদ্ধ জাতীয় ফল কাঁঠালের গুরুত্ব ফিরিয়ে আনতে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত হয়ে গেল জাতীয় ফল কাঁঠাল খাওয়ার উৎসব। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সরকারি কলেজ চত্বরে ভিন্নধর্মী এ প্রতিযোগিতার আয়োজন করে চুয়াডাঙ্গা জেলা উদীচী শিল্প গোষ্ঠী।.প্রতিযোগিতায় অংশ নেয় অর্ধশতাধিক বিভিন্ন বয়সের নারী-পুরুষ। প্রতিযোগীদের মধ্যে দুই মিনিটে ৬৭টি কাঁঠালের কোয়া খেয়ে ১ম স্থান অধিকার করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের ইংরেজি বিভাগের ছাত্র পারভেজ।

একই সময়ে ৬১টি কোয়া খেয়ে দ্বিতীয় স্থান অধিকার করে জয়রামপুরের খোদাবক্স আলি, ৫৯টি কোয়া খেয়ে যৌথভাবে ৩য় স্থান অধিকার করেছেন আলমগীর ও সোহেল।জাতীয় ফল কাঁঠাল খাওয়াসহ এর পুষ্টিগুণ সম্পর্কে তৈরি গান, কাঁঠাল কথন, কবিতা পঠন, লোকগান এবং “কাঁঠাল রঙ্গ” পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) কানাই লাল সরকার, চুয়াডাঙ্গা জেলা উদীচী শিল্প গোষ্ঠীর সাধারণ সম্পাদক হাবিবি জহির রায়হানসহ অন্যরা। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর