,

উন্নয়নের গল্প শুনতে ঢাকায় পৌঁছেছেন বিশ্ব ব্যাংকের সিইও ক্রিস্টালিনা জর্জিভা

news-image

বাংলাদেশের উন্নয়নের গল্প শুনতে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্ব ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস্টালিনা জর্জিভা। বাংলাদেশে এটিই তার প্রথম সফর। বিষয়টি নিশ্চিত করে বিশ্ব ব্যাংকের ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা মেহরিন আহমেদ মাহবুব বলেন, ‘তিনি (ক্রিস্টালিনা জর্জিভা) আজ (বুধবার, ১০ জুলাই) ঢাকায় পৌঁছেছেন।’

দুই দিনের সফরে প্রধানমন্ত্রী, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এছাড়া বিশ্বব্যাংকের সহায়তাপ্রাপ্ত একটি প্রকল্প পরিদর্শন করবেন। ক্রিস্টিলিনা জর্জিভা আজ ঢাকায় অনুষ্ঠেয় গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) তৃতীয় নির্বাহী বৈঠকে যোগ দেবেন।

জর্জিভা বলেন, ‘বাংলাদেশকে গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী হিসেবে পেয়ে বিশ্বব্যাংক গর্বিত। আমরা বাংলাদেশের উন্নয়নের গতিশীলতা বাড়াতে ত্বরান্বিত সহায়তা করব।’ তিনি আরও বলেন, ‘ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম হওয়া সত্ত্বেও বাংলাদেশ বিশ্বকে দেখিয়েছে অভিযোজন ও দুর্যোগ মোকাবেলায় কীভাবে প্রস্তুতি নেওয়া যায়। আমি বাংলাদেশের উদ্ভাবনগুলো এবং তা অন্য কোথাও কীভাবে প্রয়োগ করা যায়, সে সম্পর্কে জানতে চাই।’

বুলগেরিয়ান অর্থনীতি বিশেষজ্ঞ ক্রিস্টিলিনা জর্জিভা ২০১৭ সাল থেকে বিশ্বব্যাংকের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পালন করেছেন বিশ্বব্যাংক গ্রুপের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে। ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ইউরোপীয় কমিশনের (ইসি) ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন জর্জিভা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর