,

সৌদিতে হজ বয়কটের আহ্বান জানিয়েছেন মুসলিম ওলামারা

news-image

হজ পালনের জন্য প্রায় ২০ লাখ মানুষ প্রতি বছর সৌদি আরবের মক্কা ও মদিনা সফর করেন। তবে হজ বয়কটের আহ্বান জানিয়েছেন বিভিন্ন মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওলামারা৷ খবর ডয়েচে ভেলের।লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল-ঘারিয়ানি ফতোয়া দেন, যেসব মুসলিম দ্বিতীয়বারের মতো হজ করতে যাবেন, তারা ‘পুরস্কারের বদলে পাপের ভাগীদার’ হবেন৷

আল আরাবি সংবাদপত্রে আল-ঘারিয়ানিকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘হজ করতে যাওয়া মানে অন্য এক মুসলিম ভাইয়ের বিরুদ্ধে অপরাধ করতে সৌদি আরবকে সহায়তা করা’৷
বিভিন্ন সময়ে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইয়েমেন, লিবিয়া, সুদান, টিউনিশিয়া ও আলজেরিয়ায় অভিযান চালিয়েছে সৌদি সমর্থিত সেনাজোট৷মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের তথ্যানুযায়ী, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের আগ্রাসনে ইয়েমেনে চার বছরে অন্তত ৭০ হাজার মানুষ মারা গেছেন। এছাড়া দুর্ভিক্ষের ঝুঁকিতে আছেন প্রায় দেড় কোটি মানুষ।

জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করে জানায়, ইয়েমেনে এই যুদ্ধ চলতে থাকলে ২০২০ সালের মধ্যে ২লাখ ৩০ হাজার মানুষের মৃত্যু ঘটবে৷ এর মধ্যে ১ লাখের বেশি সরাসরি হামলায় এবং আরো ১ লাখ ৩০ হাজার মানুষ মারা যাবেন রোগ ও ক্ষুধায় ভুগে৷ এই পরিপ্রেক্ষিতে টিউনিশিয়ার ওলামা কাউন্সিল দেশটির গ্র্যান্ড মুফতিকে আহ্বান জানিয়েছে হজ বয়কটের ফতোয়া দিতে৷

দৈনিক আল-বাওয়াবা পত্রিকাকে দেশটির সিনিয়র ইসলামবিদ ফাদেল আশুর জানান, ‘গত বছর হজ থেকে পাওয়া অর্থ বিশ্বের দরিদ্রদের কল্যাণে ব্যয় করা হয়নি৷ বরং এই টাকা কাজে লাগানো হয়েছে ইয়েমেনের নাগরিকদের হত্যায়।’

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো