,

৮ বছর পর ঢাকায় বান কি মুন

news-image

ঢাকায় আয়োজিত গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন (জিসিএ) শীর্ষক সম্মেলনে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন।মঙ্গলবার সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে ২০১১ সালে জলবায়ুবিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন তিনি। বুধবার জিসিএ সম্মেলনে যোগ দেবেন তিনি। পরদিন দুপুরে ঢাকা ছাড়ার কথা রয়েছে জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুনের।উল্লেখ্য, মুক্তিযুদ্ধের কয়েক সপ্তাহ পর নয়াদিল্লি মিশনের জুনিয়র কর্মকর্তা হিসেবে দক্ষিণ কোরিয়ার বান কি মুন বাংলাদেশ পরিস্থিতি দেখতে এসেছিলেন।

১৯৭৩ সালে বাংলাদেশের সঙ্গে দক্ষিণ কোরিয়ার কূটনৈতিক সম্পর্ক স্থাপন বিষয়ে চুক্তি সইয়ে যে কলমটি ব্যবহার হয় সেটি তিনি সযত্নে রেখে দিয়েছেন। ২০০৭-২০১৬ সাল পর্যন্ত জাতিসংঘ মহাসচিব পদে দায়িত্ব পালনের সময় বাংলাদেশের অগ্রযাত্রার গল্প বিশ্বব্যাপী তুলে ধরেন বাংলাদেশের এই অকৃত্রিম বন্ধু।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর