সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক হত্যা মামলায় ১জনের ফাঁসির আদেশ, ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক হত্যা মামলায় একজনকে ফাঁসির আদেশ ও ৩ জনকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার সকালে বিজ্ঞ জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ রায় প্রদান করেন। আদেশে একজনকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

আদালত সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাঞ্চল্যকর কামরুন নাহার তূর্ণা হত্যা মামলায় তার স্বামী আরিফুল হক রনির (৩০) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। মৃত্যুদন্ড প্রাপ্ত রনি জেলার আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আমিরুল হকের ছেলে। রনি এই মামলার একমাত্র আসামি। তিনি পলাতক রয়েছেন।প্রসঙ্গত, ২০১২ সালের জানুয়ারি মাসে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আমিরুল হকের ছেলে আরিফুল হক রনির সঙ্গে তার আপন চাচাতো বোন কামরুন নাহার তূর্ণার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক নানা বিষয় নিয়ে কলহের জের ধরে গত ২০১৭ সালের ২৪ এপ্রিল কোনো এক সময়ে তূর্ণাকে বালিশচাপা দিয়ে শ্বারোধ করে হত্যা করে। হত্যার পর তার মরদেহ বাড়ির একটি পরিত্যক্ত পানির ট্যাংকে লুকিয়ে রাখে। এই ঘটনায় তূর্ণার বাবা মফিজুল হক ২৫ এপ্রিল ঘাতক স্বামী রনিকে আসামি করে আশুগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

এদিকে, জেলার বাঞ্ছারামপুরে রূপসদী গ্রামে পরকীয়ার জের ধরে রিপন মিয়া হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। দ-প্রাপ্তরা হলেন- বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শিপন মিয়া (৪৫), বাতেন মিয়ার ছেলে মো. কবির (৩৪) ও কাজী মোস্তফার ছেলে মো. হাবিব (২৩)। এ মামলার রিপন মিয়ার স্ত্রী আমেনা বেগমকে (৩৫) বেকসুর খালাস দেয়া হয়েছে।

প্রসঙ্গত, রিপনের স্ত্রী আমেনা বেগমের সঙ্গে শিপনের পরকীয়া প্রেমের জের ধরে পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ২০১৬ সালের ২ জানুয়ারি থেকে ১০ জানুয়ারির কোনো এক সময় আসামিরা রিপনকে হত্যা করে তার শ্বশুরবাড়ি ভেলানগর গ্রামের একটি জমিতে পুঁতে রাখে। পরবর্তীতে ১০ জানুয়ারি দুপুরে মাটি খুঁড়ে রিপনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওইদিন নিহত রিপনের ভাই বারো মিয়া বাদী হয়ে আমেনা বেগম ও শিপন মিয়ার বিরুদ্ধে বাঞ্ছারামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

 

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর