,

তবুও প্রধান সড়কে রিকশা-ভ্যান

news-image

নিউজ ডেস্ক : রাজধানীর প্রধান সড়কে তবুও থেমে নেই তিন চাকার বাহন রিকশা ও ভ্যান চলাচল। নিষেধাজ্ঞা অমান্য করেই মানবচালিত এ বাহন নির্বিঘ্নে চলাচল করছে কুড়িল-রামপুরা-সায়েদাবাদ সড়কে। পুলিশ বলছে এটা দেখভালের দায়িত্ব তাদের একার না, সিটি করপোরেশনেরও।

বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টায় সরেজমিনে সড়কে এ চিত্র দেখা যায়।

নিষেধাজ্ঞা বাস্তবায়নে ডিএমপির ট্রাফিক বিভাগের কোনো তৎপরতা না থাকাকেই দায়ী করেছেন সাধারণ মানুষ।

সম্প্রতি রাজধানীর প্রধান তিন সড়কে রিকশা চলাচলে নিষেধাজ্ঞা দেয় ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ। কিন্তু এ নিষেধাজ্ঞাকে সাধারণ মানুষ স্বাগত জানালেও রিকশা মালিক ও চালকরা তোয়াক্কা না করেই প্রধান সড়কে চালাচ্ছেন রিকশা ও ভ্যান।

বুধবার সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোড-নতুনবাজার-বাড্ডা-রামপুরা সড়কের শাহজাদপুর বাড্ডা এলাকায় অনেকগুলো রিকশা ও ভ্যান চলাচল করতে দেখা যায়। যদিও আগের চেয়ে সংখ্যায় কম, কিন্তু একটু পরপরই প্রধান সড়কে উঠছে রিকশা ও ভ্যান। এতে যান চলাচল আগের মতোই বিঘ্ন ঘটাচ্ছে।

সাধারণ মানুষ বলছেন, নিষেধাজ্ঞা অমান্য করে রিকশা ও ভ্যান চালিয়ে আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানো হচ্ছে। এটি বাস্তবায়নে পুলিশকে কঠোর হতে হবে। তা না হলে সড়কে শৃঙ্খলা ফিরবে না। ঢাকা শহরের প্রধান সড়কগুলোতে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তে কর্তৃপক্ষকে অটল থাকার অনুরোধ এসব সাধারণ মানুষের।

নিষেধাজ্ঞা সত্ত্বেও কেন প্রধান সড়কে রিকশা চালাচ্ছেন, এমন প্রশ্নের জবাবে রিকশাচালক মর্তুজার সোজাসাপ্টা জবাব, এতো নিষেধাজ্ঞা বুঝি না। পেটে ভাত না থাকলে রাস্তায় নামতে হবে। এতে নিষেধাজ্ঞায় কাজ হবে না।

আরেক রিকশা চালক শফিউল্লাহ বলেন, গলিতে রিকশা চালিয়ে রিকশার ভাড়া ও বাসা ভাড়া পরিশোধ করাই দায়, পেট চালানো তো দূরের কথা।

পথচারী শফিকুল ইসলাম বলেন, সিদ্ধান্ত বাস্তবায়ন করলে দৃষ্টান্ত হয়ে থাকবে। সাধারণ মানুষ কোনোভাবেই চায় না প্রধান সড়কে রিকশা চলুক।

তিনি বলেন, রিকশা চলাচলের কারণে ১০ কিলোমিটারের দূরত্বেই দেখা গেছে দুই তিন ঘণ্টা শেষ। সড়কে গণপরিবহনের গতি বাড়াতে রিকশা বন্ধের বিকল্প নেই।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহমেদ বলেন, প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধের দায়িত্ব শুধু পুলিশের একার নয়। পুলিশ ও সিটি করপোরেশন সম্মিলিতভাবে এটি বাস্তবায়ন করবে। কিন্তু সিটি করপোরেশন যদি সমন্বয় করে একসঙ্গে কাজ না করে তাহলে তো সেটা বাস্তবায়ন কঠিন।

সড়কে এখনও রিকশা চলাচল করছে, এ ব্যাপারে পুলিশ কী পদক্ষেপ নেবে- এমন প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো