,

সৌদি আরবে অশ্লীল নাচের সেই কনসার্ট বাতিল

news-image

বিনোদন ডেস্ক : বিশ্বজুড়ে সমালোচনার জন্ম দেয়া সৌদি আরবের কনসার্টটি বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন র‌্যাপার নিকি মিনাজ। নানা ইস্যুতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে নিজেই এক বিবৃতিতে জানিয়েছেন।

নিকি তার বিবৃতিতে বলেন, ‘সৌদি আরবের জেদ্দায় বিশ্ব ফেস্টে যাচ্ছি না আমি। আমি শুধু সৌদি আরবে আমার ভক্তদের জন্য যেতে চেয়েছিলাম। কিন্তু আমার অনেক কিছুই জানা ছিল না দেশটির সম্পর্কে। এখন মনে হচ্ছে ওখানে গান করার চেয়ে নারীদের অধিকার, এলজিবিটি সম্প্রদায় ও বাক স্বাধীনতাকে বেশি গুরুত্ব দেয়া উচিত আমার।’ ‘সেজন্য কনসার্টটি থেকে সরে এসেছি’- যোগ করেন নিকি।

জানা গেছে, সৌদি আরবে কনসার্ট বাতিল করতে নিকি মিনাজকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছে যুক্তরাজ্য ভিত্তিক একটি মানবাধিকার সংস্থা। সৌদি আরবের ‘শাসনের অর্থ প্রত্যাখ্যান’ এবং তাকে তার প্রভাবটা নারীদের অধিকারে ব্যবহার করার জন্য আহ্বান করা হয়েছিল। তার পরেই নিকি মিনাজের কনসার্ট বাতিলের ঘোষণা আসলো। বিবিসির সূত্র এমনটাই জানাচ্ছে।

এদিকে হজের মৌসুমে সৌদি আরবে হঠাৎ করে কেন এই আন্তর্জাতিক কনসার্ট আয়োজন করা হলো সে নিয়ে প্রশ্ন উঠেছে। সেইসঙ্গে নিকি মিনাজের মতো একজন অশ্লীল নাচের শিল্পীকেই বা কেন আমন্ত্রণ জানানো হলো সে প্রশ্নও উঠছে।

অনেকে গেল বছরের অক্টোবরে দেশটিতে সাংবাদিক জামাল খাগোসির হত্যাকাণ্ডের বিষয়টি তুলে আনছেন। এই ঘটনায় সৌদির বিরুদ্ধে মানবাধিকার সংস্থা বেশ সরব ছিল। ঘটনাটি বিশ্বজুড়ে সৌদির বর্বর শাসন ব্যবস্থাকে তুলে ধরেছিল। সেই ইমেজ সংকট কাটাতেই কী সৌদি কনসার্ট করে সবার দৃষ্টি অন্যদিকে ফেরাতে চেয়েছিল?

শুধু তাই নয় গেল মার্চ মাসেও ১০ নারী অধিকার কর্মীকে আদালতে নেয়ার বিষয়টি নিয়েও ব্যাপক সমালোচনার মুখে পড়েছিল সৌদি আরব। তার পরপরই আন্তর্জাতিক কনসার্টের আয়োজন এসেছে জুলাইয়ে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর