মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য রুশেমা ইমামের ইন্তেকাল

news-image

ফরিদপুর প্রতিনিধি : জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সদস্য রুশেমা ইমাম আর নেই। গতকাল (৯ জুলাই) মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

বুধবার (১৯ জুলাই) বাদ আসর ফরিদপুর পুলিশ লাইন্স মাঠে জানাজা শেষে তাকে কমলাপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

রুশেমা ইমাম জাতীয় সংসদের আসন ৩৩৪ ও সংরক্ষিত মহিলা আসন ৩৪ এর সদস্য ছিলেন। তিনি ছেলে সাইফুল আহাদ সেলিম ও মেয়ে উর্মি ইমামসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদপুরে শোকের ছায়া নেমে এসেছে।

ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী রুশেমা ইমাম নারী শিক্ষা ও মুক্তির লক্ষ্যে আর্থসামাজিক উন্নয়নে কাজ করেছেন। ফরিদপুর ঈশান ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিক পাস করে ১৯৫১ সালে রাজেন্দ্র কলেজে ভর্তি হন। ১৯৫৩ সালে উচ্চমাধ্যমিক পাস করলেও ১৯৬৪ সালে একই কলেজ থেকে বিএ এবং ১৯৬৮ সালে বিএড পাস করেন। ১৯৫৯ সালের ২ আগস্ট তিনি তদানীন্তন ফরিদপুর গার্লস জুনিয়র মাদ্রাসায় প্রধান শিক্ষিকা পদে যোগ দেন। পরে এটি হালিমা গার্লস হাইস্কুল নামকরণ করা হয়। ঈশান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে তিনি তার কর্মজীবন শেষ করেন। তার ডাক নাম ছিল হাসি।

রুশেমা ইমামের স্বামী ইমামউদ্দিন আহমাদ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন সফলতার সঙ্গে নেতৃত্ব দেন। তিনি একজন ভাষাসৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক সংসদ সদস্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন। তিনি ২০০৬ সালে ফরিদপুরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ওই বছর ১২ ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন।

গত ৮ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুশেমা ইমামকে মনোনীত করেন। এরপর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক