,

গ্যালারি থেকে ৪ ভারতীয় গ্রেফতার

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ক্রিকেটে ভারত-নিউজিল্যান্ড ম্যাচে ‘পাঞ্জাব রেফারেন্ডাম ২০২০’ লেখা টি-শার্ট এবং মুখে স্বাধীন খলিস্তানের দাবিতে স্লোগান দেয়ার দায়ে শিখ সম্প্রদায়ের ৪ ভারতীয় দর্শককে গ্রেফতার করেছে ম্যানচেস্টার পুলিশ।

মঙ্গলবার (৯ জুলাই) ওল্ড ট্র্যাফোর্ডের গ্যালারিতে স্বাধীন ভূ-খন্ডের দাবি জানিয়ে টি-শার্টে লেখা রাজনৈতিক বার্তা বহন করার কারণে স্টেডিয়ামে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা তাদের তাৎক্ষণিকভাবে গ্যালারি থেকে বাইরে বের করে দেয় এবং পুলিশের কাছে হস্তান্তর করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গ্রেফতারকৃতরা গত ৩০ জুন বার্মিংহ্যামে অনুষ্ঠিত ভারত-ইংল্যান্ড ম্যাচের দিনেও স্টেডিয়ামে গোলযোগের চেষ্টা করেছিল। সেদিনও নিরাপত্তারক্ষীরা তাদের স্টেডিয়ামে বেশিক্ষণ থাকতে দেননি।

এই ঘটনা নিয়ে বিক্ষোভকারীদের সমর্থনে স্থানীয় আন্দোলনকারীরা বিবৃতিও প্রদান করেছিলেন। শিখদের ওই গোষ্ঠীর পক্ষ থেকে ম্যানচেস্টার পুলিশের আচরণের তীব্র সমালোচনা করেছেন পরমজিৎ সিংহ পাম্মা নামের এক ব্যক্তি।

প্রসঙ্গত, পাকিস্তান ও আফগানিস্তানের ম্যাচে ‘জাস্টিস ফর বেলুচিস্তান’ লেখা ব্যানার বিমানে করে আকাশে উড়ার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনার পর লিডসের হেডিংলিতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে কাশ্মীর স্বাধীনের দাবিতে ‘জাস্টিস ফর কাশ্মীর’ লেখা ব্যানার উড়তে দেখা যায়। যার ফলে বিশ্বকাপের নকআউট পর্বে ভেন্যুর আকাশসীমায় বিমান উড়ার উপর আইসিসির অনুরোধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এসব ঘটনার পর গ্যালারিতে স্বাধীন খলিস্তানের দাবি ওঠার ঘটনা আইসিসিকে বিব্রতকর অবস্থার মধ্যেই ফেলে দিয়েছে। সূত্র : আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর