মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম ছেলের সঙ্গে বোনের প্রেম নিয়ে অবশেষে মুখ খুললেন হৃতিক

news-image

বিনোদন ডেস্ক।। এক মুসলিম ছেলেকে ভালবাসেন হৃতিক রোশনের বোন। আর সেই সম্পর্ক মেনে নেয়নি পরিবার। কিছুদিন আগে চাঞ্চল্যকর এই অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন তার বোন সুনয়না। এমনকি, মুসলিম ছেলেকে ভালবাসার অপরাধে বাবা রাকেশ রোশনের হাতে মারও খেতে হয়েছে তাকে, এমন অভিযোগ করেছিলেন সুনয়না। প্রাথমিকভাবে কোনো প্রতিক্রিয়া না দিলেও অবশেষে দিদির অভিযোগ নিয়ে মুখ খুললেন হৃতিক। খবর আনন্দবাজার পত্রিকার।

সম্প্রতি এক সাক্ষাত্কারে হৃতিক বলেন, ‘বিষয়টা আমার এবং আমার পরিবারের জন্য ব্যক্তিগত এবং সংবেদনশীল। দিদির এখন যা অবস্থা, তাতে ওকে নিয়ে আমার কথা বলা উচিৎ নয়। এই ধরণের দুর্ভাগ্যজনক পরিস্থিতি হয়তো বহু পরিবারকে সামলাতে হয়। এটুকু বলতে পারি, ধর্ম আমার পরিবারে কোনো বড় বিষয় নয়। এটা নিয়ে কোনো আলোচনাও হয় না। আসলে ধর্মকে সেভাবে গুরুত্বই দেওয়া হয় না। আমার এটা বিশ্বাস করতে ইচ্ছে করে, গোটা পৃথিবীতেই হয়তো এ ভাবে ভাবা হয়।’

কিন্তু কিছুদিন আগে সুনয়না অভিযোগ করেন, ‘এক মুসলিম ছেলেকে ভালবেসেছি বলে বাবা আমাকে চড় মেরেছিল। ওর নাম রুহেল। বাবা বলেছিল, রুহেল জঙ্গি। আমি বাবা-মায়ের বাড়ি থেকে বেরিয়ে আলাদা থাকতে শুরু করি। শুধুমাত্র মুসলিম বলে বাবা-মা ওকে মেনে নিচ্ছে না। ওরা আমার জীবনটা নরক করে তুলেছে।’ ওই পরিস্থিতিতে ভাই হৃতিক রোশনকেও তিনি পাশে পাননি বলে অভিযোগ করেন সুনয়না।

হৃতিকের বোনের দাবি, ‘হৃতিকের কোনও কথা বাড়িতে চলে না। আমার রিলেশনশিপ নিয়ে কেউই খুশি নয়। হৃতিক বলেছিল আমাকে একটা আলাদা বাড়িতে থাকার খরচ দেবে। কিন্তু লোখান্ডওয়ালায় আমার বাড়ি ভাড়া আড়াই লাখ টাকা, ও দিতে চায়নি। বলেছে, টাকাটা অনেক বেশি। ওর কাছে আড়াই লাখ টাকা বেশি! সবাই হেনস্থা করেছে আমাকে।’

সুনয়নার বিস্ফোরক সাক্ষাত্কারের পর রোশন পরিবারের সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। সাম্প্রতিক ভারতে সাম্প্রদায়িকতা নিয়ে বিভিন্ন সমস্যা দেখা যাচ্ছে। এই আবহে তথাকথিত শিক্ষিত বলে পরিচিত বলিউডের নামজাদা পরিবারের এ হেন আচরণ নিয়ে সমালোচনা শুরু হয়। শুধুমাত্র মুসলিম ছেলেকে ভালবাসার জন্য সুনয়নাকে ‘হেনস্থা’ করায় তাঁর বাবা রাকেশ রোশনও সেই সমালোচনার মুখোমুখি! কিন্তু এ বার সে সবের পাল্টা জবাব দিলেন হৃতিক। দিদির বর্তমান অবস্থা এড়িয়ে গিয়েছেন নায়ক। বরং হৃতিকের বক্তব্য শুনে অনেকেরই মনে হয়েছে, সুনয়না মানসিক ভাবে অসুস্থ, সে ইঙ্গিতই করতে চেয়েছেন অভিনেতা।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক