,

যেসব উপকার পাবেন খাবারে কালোজিরা ব্যবহার করলে

news-image

রান্নার শেষে ফোড়নে বলুন আর মচমচে ধরনের খাবার তৈরিতে বলুন, কালোজিরার ব্যবহার চোখে পড়বেই। হালকু তিতকুটে ধরনের এই মশলাটি শুধু যে খাবারের স্বাদ-গন্ধ বাড়ায় তাই নয়, শরীরের অসংখ্য উপকারেও আসে। অনেক অসুখ থেকে দূরে রাখে কালোজিরা।

কালোজিরায় রয়েছে ফসফরাস, ফসফেট ও আয়রন। এইসব খনিজ শরীর অনেকটাই রোগমুক্ত রাখতে সাহায্য করে। তাই নিয়মিত খাদ্যতালিকায় কালো জিরে রাখুন।

বিশেষজ্ঞদের মতে, কালোজিরার ফসফরাস রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। শরীরের যেকোনো জীবাণুর সঙ্গে লড়ে যেতে কালো জিরের ভূমিকা অসামান্য। শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে রেহাই পেতে অনেক চিকিৎসকই রোগীর পথ্যে কালোজিরা রাখতে বলেন। কালোজিরার আয়রন ও ফসফেট শরীরে অক্সিজেনের ভারসাম্য রাখে।

অনেকেরই ঠান্ডা লেগে মাথা ধরে। ঘরোয়া উপায়ে তা কাটাতে হলে একটা পুঁটুলিতে কালোজিরা বেঁধে তা রোদে শুকোতে দিন। এরপর তা নাকের কাছে ধরে থাকলে জমে থাকা শ্লেষ্মা বেরিয়ে যায়, মাথা যন্ত্রণাও ছাড়ে। পেটের সমস্যা থাকলে কালোজিরা রাখুন মেনুতে। ভাজা কালোজিরা গুঁড়া করে আধকাপ দুধে মিশিয়ে খেলে তা পেটের সমস্যাকে দূরে রাখে। এছাড়া কালোজিরা অ্যান্টি টক্সিনের কাজ করে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর