,

সুইসাইড নোটের দাম প্রায় ২ কোটি টাকা! কী রয়েছে সেই লেখায়?

news-image

ডেস্ক রিপোর্ট।। সুইসাইড নোটের দাম প্রায় ২ কোটি টাকা! কী রয়েছে সেই লেখায়? অর্থকষ্টে, প্রেমহীনতায়, বন্ধুদের বিশ্বাসভঙ্গে, সর্বোপরি অপ্রতিষ্ঠার আগুনে তাঁকে পুড়তে হয়েছিল জীবনভর। সারাটা জীবন তিনি জ্বলেছিলেন। অর্থকষ্টে, প্রেমহীনতায়, বন্ধুদের বিশ্বাসভঙ্গে, সর্বোপরি অপ্রতিষ্ঠার আগুনে তাঁকে পুড়তে হয়েছিল জীবনভর। এমন মানুষ যে আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন, তাতে বিস্ময়ের কিছু নেই। সেই সিদ্ধান্তকে তিনি লিখেছিলেন এক চিঠিতে। সেই চিঠির দামই সম্প্রতি নিলামে দাঁড়াল ২৩৪,০০০ ইউরো বা ২৬৭,০০০ মার্কিন ডলার (ভারতীয় অর্থমূল্যে ১ কোটি ৯৫ লক্ষ টাকা)।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ, ১৯ শতকের ফরাসি কবি শার্ল বোদলেয়রের এক ‘সুইসাইড নোট’ ফ্রান্সের ওসেনাট অকশন হাউজের নিলামে এই বিপুল অঙ্কে বিক্রি হয়েছে। চিঠিটি কিনেছেন একজন সংগ্রাহক (নাম জানাননি তিনি)।

জানা গিয়েছে, এই নোটটি আসলে একটি চিঠি। এই চিঠিটি বোদলেয়র লিখেছিলেন মাত্র ২৪ বছর বয়সে তাঁর তৎকালীন প্রেমিকা জান দুভালকে। চিঠিতে এমন কথা তিনি লিখেছিলেন— ‘‘যখন তোমার হাতে এই চিঠি পড়ছে, তখন আমি মৃত… আমি নিজেকে পৃথিবী থেকে সরিয়ে নিচ্ছি, কারণ আমি আর বেঁচে থাকতে পারছি না। ঘুম আর জাগরণের ক্লান্তি আমাকে শেষ করে দিচ্ছে।’’ চিঠিটি লেখা হয়েছিল ১৮৪৫ খ্রিস্টাব্দের জুন মাসে।

এ কথাও জানা যায়, সেই সময়ে বোদলেয়র সত্যিই আত্মহননের চেষ্টা করেছিলেন। কিন্তু বলাই বাহুল্য, তিনি সফল হননি। এই ঘটনার ২২ বছর পরে ১৮৬৭ সালে তিনি মারা যান। তখন তাঁর বয়স ৪৬ বছর।প্রসঙ্গত, জীবদ্দশায় তেমন কোনও প্রতিষ্ঠা না পেলেও বোদলেয়র আজ ‘আধুনিক সাহিত্যের জনক’ হিসেবে স্বীকৃত। তাঁর কাব্যগ্রন্থ ‘লা ফ্লোর দ্যু মাল’ (বাংলায় ‘ক্লেদজ কুসুম’) আজ অমর সৃষ্টি হিসেবে পরিগণিত।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো

খাগড়াছড়িতে ভারী বৃষ্টিতে সাজেকের সড়ক যোগাযোগ বন্ধ

শরিফুলের ৬ উইকেটে ঘুরে দাঁড়াল বাংলাদেশ