,

শারমিনের ‘হ*ত্যাকা*রীকে’ ধরতে সিএনজি চালকের ছদ্মবেশ নিয়েছিলেন এসআই

news-image

মোহাম্মদপুরের গৃহবধূ শারমিন হ*ত্যা মা*মলার আ*সামি মো. আমির হোসেনকে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে গ্রে*প্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাকে গ্রে*প্তার করতে ঢাকা মহানগর পিবিআইয়ের উপপরিদর্শক (এসআই) মো. আল-আমিন শেখ তার সঙ্গে থাকা ফোর্স নিয়ে দুই দিন ধরে চট্টগ্রামে অবস্থান করেছিলেন। নানা কৌশলের পর অবশেষে নিজেকে একজন সিএনজি চালক পরিচয় দিয়ে আ*সামিকে ধরতে ফাঁদ পাতেন তিনি।

স্থানীয় সিএনজি মালিকের কাছে লুঙ্গি-গেঞ্জি পড়ে বার বার কাজের খোঁজে গিয়ে গোপনে আ*সামির সন্ধান করেছেন আল-আমিন শেখ। অবশেষে সেই ফাঁদেই ধরা পড়েছেন ঢাকা থেকে পালিয়ে যাওয়া শারমিন হ*ত্যা মা*মলার আ*সামি আমির হোসেন। আজ মঙ্গলবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন এসআই আল-আমিন শেখ।

তিনি বলেন, ‘মা*মলাটির তদন্তকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে ও গোপন সংবাদের ভিত্তিতে আ*সামির অবস্থান চট্টগ্রামের ইপিজেড এলাকায় জানতে পারি। এরপরে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে দুই দিন আগেই আমি চট্টগ্রামে যাই। পালিয়ে যাওয়া শারমিন হ*ত্যার আ*সামি আমির হোসেন পেশায় একজন সিএনজি চালক ছিলেন। তাই তিনি চট্টগ্রামে পালিয়ে গিয়ে সেখানেও সিএনজি চালানোর চেষ্টা করছিলেন। সে কারণে আমি নিজেও সিএনজি মালিকের কাছে গিয়ে আগের দিন বলেছি যে, আমি সিএনজি চালাতে পারি। আমাকে যেন সিএনজি চালানোর একটা কাজ দেওয়া হয়।’

পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘এভাবেই আমি আ*সামির খোঁজ করছিলাম। পরের দিন আবারও একই অজুহাতে সেখানে গিয়েছিলাম। সর্বশেষ ওই এলাকার এক দারোয়ানের আশ্রয়ে থাকা ব্যক্তির বাসা থেকে আমির হোসেনকে গ্রে*প্তার করে ঢাকায় নিয়ে আসি।’ এসআই আল-আমিন বলেন, ‘আজ দুপুরে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি লিপিবদ্ধসহ আ*সামিকে আ*দালতে সোপর্দ করেছি।’

এর আগে এক সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান বনজ কুমার মজুমদার বলেন, ‘ঢাকা মেট্রো (উত্তর) এর এসআই মো. আল-আমিন শেখের নেতৃত্ত্বে একটি টিম গতকাল চট্টগ্রামের মেট্রোপলিটন ইপিজেড থেকে আ*সামি মো. আমির হোসেনকে (২৮)গ্রে*প্তার করেছে।’

পিবিআই প্রধান বলেন, ‘আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে পিবিআই জানতে পারে, আ*সামি আমির হোসেন ভি*কটিম শারমিনকে বিবাহের পূর্বে আরও দুটি বিয়ে করে। এই মামলার ভিকটিম শারমিন আ*সামি আমির হোসেনের তৃতীয় স্ত্রী। আ*সামি তার দাবীকৃত যৌতুকের টাকা না পেয়ে এবং তার একাধিক স্ত্রী থাকায় পারিবারিক কলহের জের ধরে পূর্বপরিকল্পিতভাবে গত ২ জুলাই ভোরে ব*টি দিয়ে কু*পিয়ে শারমিনকে গু*রুতর জ*খম করে পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘পরে ভি*কটিমের গোঙানির শব্দ শুনে আশপাশের লোকজন গুরুতর আ*হত অবস্থায় চিকিৎসার জন্য তাকে নিয়ে যায়। পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মা*রা যায় শারমিন। শারমিন হ*ত্যা*কা*ণ্ডে** ব্যবহৃত র*ক্তমাখা বটিটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।’সূত্রঃ দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর