,

গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন অধ্যাপক ইউনূস

news-image

ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে বিশ্বব্যাপী নারীদের ক্ষমতায়ন বিশেষ অবদান রাখায় গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ডের বাসেলে অনুষ্ঠিত গ্লোবাল সামিট অব উইমেন-এ ২০১৯ গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড দেওয়া হয় শান্তিতে নোবেল জয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে।

গ্লোবাল সামিট অব উইমেন যুক্তরাষ্টভিত্তিক গ্লোবাল উইমেন রিসার্চ এন্ড এডুকেশন ইনস্টিটিউটের একটি প্রকল্প। যা বিশ্বব্যাপী নারীদের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা দিয়ে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশে তৃণমূল থেকে কর্পোরেট নেতৃত্ব পর্যন্ত সকল পর্যায়ে গবেষণা ও শ্রেষ্ঠ কার্যক্রমগুলোর তথ্য বিনিময়ের মাধ্যমে নারীদের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে থাকে প্রতিষ্ঠানটি। পৃথিবীর ৬৫টি দেশ থেকে এক হাজার ২০০ এর বেশি ব্যবসায়ী ও সরকারী নেতৃবৃন্দ এ বছরের শীর্ষ সম্মেলনে যোগ দেন। উল্লেখ্য, গত ২৯ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে শীর্ষ পর্যায়ের ব্যবসায় ও অর্থনৈতিক ফোরাম। এ বছরের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ছিল “সফলতার সংজ্ঞা পুনঃনির্ধারণে নারী।”

গ্লোবাল সামিট অব উইমেন এর লক্ষ্য সরকারী, বেসরকারী, অলাভজনক সকল খাতে নারীদের উন্নয়নে কাজ করা। পৃথিবীর বিভিন্ন দেশের নারী নেত্রীদের গুরুত্বপূর্ণ প্রায়োগিক ও কৌশলগত কাজগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা, নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করা, নারীদের জন্য অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা এবং নারীদের উন্নয়নে একটি বৈশ্বিক রূপকল্পের মধ্যেমে তাদের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করা। এটি একটি ব্যবসায়িক সম্মেলন যার মূল লক্ষ্য বিশ্ব অর্থনীতিতে নারীদের অগ্রযাত্রা নিশ্চিত করা।

এ বছরের শীর্ষ সম্মেলনে অন্তর্ভূক্ত কর্মসূচিগুলোর মধ্যে ছিল নারীদের জন্য অর্থনৈতিক সুযোগ ত্বরান্বিত করতে সরকারী-বেসরকারী অংশীদারিত্বের অধীনে পরিচালিত বিভিন্ন সফল কর্মসূচির উপর বিভিন্ন দেশের নারী মন্ত্রীদের নিয়ে একটি সম্মেলন-পূর্ব গোলটেবিল বৈঠক, অর্থনীতিকে প্রভাবিত করে এলাকা-ভিত্তিক ও বৈশ্বিক এমন বৃহৎ প্রবণতাগুলো নিয়ে আলোচনার উদ্দেশ্যে পেনারী সেশন, নারী ও পুরুষ প্রধান নির্বাহীদের নিয়ে আলোচনা ফোরাম এবং বৈশ্বিক পর্যায়ে অর্থনৈতিকভাবে সফল নারী উদ্যোক্তাদের কৌশলগত দিক-নির্দেশনা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা