সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির ছাদে পদ্মফুল চাষ!

news-image

গ্রাম বাংলার খাল-বিলে একসময় পদ্মফুলের সৌন্দর্য চোখে মিলত। কালের পরিবর্তনে এ ফুল এখন তেমন আর চোখে পড়ে না। সেই পদ্মফুল বাড়ির ছাদে প্লাস্টিকের ড্রামে চাষ করে আলোড়ন ফেলেছেন সিরাজগঞ্জের এক ব্যবসায়ী। প্রায় ৬ মাসের চেষ্টায় প্লাস্টিকের ড্রামের ভেতরে এই পদ্মফুল ফুটিয়েছেন সিরাজগঞ্জ পৌর এলাকার মাছুমপুর উত্তরপাড়া মহল্লার ব্যবসায়ী সাইফুল ইসলাম খান রাশেদ।

খান ভিলা নামে বাড়ির ছাদে শখের বসে এই পদ্মফুলের চাষ করেছেন তিনি। রবিবার ভোর রাতে পদ্মফুলের কলি থেকে পাঁপড়ি ফোটে। সাইফুল ইসলাম খান রাশেদ সাংবাদিকদের বলেন, ‘আমার দীর্ঘদিনের পরিশ্রম সার্থক হয়েছে।’

তিনি জানান, প্রায় ৬ মাস আগে ঢাকার সাভারের একটি প্রভাবশালী নার্সারী থেকে এই পদ্মফুলের চারা আনেন। বাড়ির ছাদে প্লাস্টিকের ড্রামে অর্ধেক মাটি আর বাকি অর্ধেক পানি দিয়ে ভরে এই চারা রোপন করা হয়। সেইসাথে পদ্মফুলের সুন্দর দৃশ্য বাড়াতে ওই ড্রামের ভেতর ২/১টি মাছও ছেড়ে দেয়া হয়। মাসে দুই বার ওই ড্রামের পানি পরিবর্তনসহ প্রতিদিনই পরিচর্যা করা হয়ে থাকে।

এদিকে ড্রামের ভেতরে পদ্মফুলের পাপড়ি ফোটার দৃশ্য দেখার জন্য ওই বাড়িতে ভিড় জমায় এলাকাবাসী। রাশেদের এই পরিশ্রম নিয়ে অনেকে বলছেন, চেষ্টায় সাফল্য আসে। সূত্র: ইউএনবি

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক