,

নিউ জিল্যান্ড ব্যাট করতে না পারলে ভারতের টার্গেট যত হবে

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ মঙ্গলবার (৯ জুলাই) মাঠে নেমেছে নিউজিল্যান্ড ও ভারত। বাংলাদেশ সময় বিকাল ৩:৩০ মিনিটে শুরু হওয়া এই ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি নিউজিল্যান্ডের। ১৪ বলে ১ রান করে বুমরাহর বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরেন গাপটিল। এরপর দলের ব্যাটিং বিপর্যয় সামলে ধীরগতিতে এগিয়ে যেতে থাকেন উইলিয়ামসন ও নিকোলস। তবে সেই জুটিতে আঘাত করেন জাদেজা। ৫১ বলে ২৮ রান করে জাদেজার বলে বোল্ড হয়ে সাঝঘরে ফিরেন নিকোলস।

তবে দলের ব্যাটিং বিপর্যয়ে হাফসেঞ্চুরি করেন অধিনায়ক উইলিয়ামসন। তিনি ৭৯ বলে ৪ চারে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তবে ব্যক্তিগত ৬৭ রানে চাহালের বলে জাদেজার হাতে তালুবন্ধি হয়ে ফিরেন তিনি। উইলিয়ামসনের ফেরার পর ফিরে যান নিশামও।

তিনি ১২ রান করে হার্দিকের বলে দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি। অন্যদিকে ৭৩ বলে ২ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন টেইলর। এরপর ১৬ রান করে ভুবির বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে ফিরেন গ্র্যান্ডহোম। এরপর ম্যাচে বৃষ্টি আঘাত হানে। আপাতত ম্যাচ বন্ধ রয়েছে। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে যদি নিউজিল্যান্ড ব্যাট করতে না পারে তাহলে ৪৬ ওভারে ভারতের টার্গেট হবে ২৩৭ রান অথবা ২০ ওভারে ১৪৮ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১১ রান।

নিউজিল্যান্ড একাদশঃ মার্টিন গাপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম লাথাম, জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ট্রেন্ট বোল্ট।

ভারত একাদশঃ রোহিত শর্মা, লুকেশ রাহুল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, মহেন্দ্র সিং ধোনি, দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবেনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জাসপ্রিত বুমরাহ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর