,

শেখ হাসিনাকে হ*ত্যার হু*মকিদাতা রোহিঙ্গা মালয়েশিয়ায় গ্রে*ফতার

news-image

ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হ*ত্যার হু*মকিদাতা রোহিঙ্গা যুবক আবদুল খালেকসহ মালয়েশিয়ায় চার সন্ত্রা*সীকে গ্রে*ফতার করেছে দেশটির টেরোরিজম বিভাগ। মঙ্গলবার (৯ জুলাই) দেশটির শীর্ষস্থানীয় অনলাইন পোর্টাল মালয় মেইলে প্রকাশিত খবরে বলা হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হ*ত্যার হু*মকি সোস্যাল মিডিয়ায় দিয়ে আসছিলেন ৪১ বছর বয়সী এই রোহিঙ্গা স*ন্ত্রাসী।

এরই সূত্র ধরে এই হুমকি দাতাসহ চার স*ন্ত্রাসীকে গ্রে*ফতার করেছে দেশটির কাউন্টার টেররিজম বিভাগ (ই-৮)। খবরে বলা হয়, এ চার স*ন্ত্রাসী চর*মপ*ন্থী গ্রু*পের সঙ্গে জড়িত, যার মধ্যে একজন রোহিঙ্গা, যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হ*ত্যার একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন।

মালয়েশিয়ার পুলিশের ইন্সপেক্টর জেনারেল দাতুক সেরি আব্দুল হামিদ বদর এক বিবৃতিতে বলেন, ২৪ জুন হুমকি দাতা ওই রোহিঙ্গা নাগরিককে কেদা সুঙ্গাই পেটানি থেকে গ্রে*ফতার করা হয়। হু*মকি দাতা সুঙ্গাই পেটানি এলাকায় একটি নির্মাণ সাইটে কাজ করতেন।দেশটির পুলিশ জানায়, গ্রে*ফতার হওয়া ওই রোহিঙ্গা আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (এআরএসএ) সমর্থক।একটি ভিডিও আপলোড করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হ*ত্যা করার হু*মকি দেয়ার অভিযোগেই তাকে গ্রে*ফতার করা হয়।

আবদুল হামিদ বদর বলেন, রোহিঙ্গা ওই স*ন্ত্রাসী ১৯৯৭ সালে মালয়েশিয়ায় প্রথম আসেন। ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত মা*নবপা*চার ও চোরাচালান কর্মকাণ্ডে জড়িত ছিলেন তিনি। গত ১৪ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত এই স*ন্ত্রাসী গ্রুপকে অনুসরণ করে আসছিল টেরোরিজম বিভাগ। গত ১৪ জুন, কিলাং সেলাঙ্গুর থেকে ৫৪ বছর বয়সী সাবাহ সারওয়া নামে এক ফিলিপিনো ইলেকট্রিশিয়ানকে গ্রে*ফতার করা হয়। ওই ফিলিপিনো কুখ্যাত আবু সায়েফ স*ন্ত্রাসী দলের সঙ্গে জড়িত থাকার কারণে গ্রে*ফতার হন। তার বিরুদ্ধে মানব অ*পহরণের অভিযোগও রয়েছে।

আবদুল হামিদ বদর বলেন, ইস্টার্ন সাবা সিকিউরিটি কমান্ড (ইএসএসকম) পুলিশকে জানায়, এই ফিলিপিনো ইলেকট্রিশিয়ানের বিরুদ্ধে গ্রে*ফতারি পরোয়ানা ছিল। তৃতীয় জন গ্রে*ফতার হন গত ২১ জুন আম্পাং থেকে। তিনি শিখ জঙ্গি গোষ্ঠী বাবর খালসা ইন্টারন্যাশনালের (বি কে আই) সক্রিয় সদস্য বলে জানায় পুলিশ। ২৪ বছর বয়সী এই ব্যক্তি ভারতীয় নাগরিক। তিনি ২০১৮ সালের নভেম্বরে মালয়েশিয়ায় প্রবেশ করেন এবং ওই স*ন্ত্রাসী গ্রুপের পেছনে তিনি ৭,৬০০ আরএম খরচ করেন।

চতুর্থ বুকিত পিনাংতে, তাকে ৩ জুলাই কেদাহের আলোস্টা থেকে গ্রে*ফতার করা হয়। সন্দেহভাজন ব্যক্তি বুকিত পিনাংতে মাদরাসার শিক্ষক হিসেবে কাজ করতেন। এআরএসএকে সমর্থন ছিলেন বলে তাকে গ্রে*ফতার করা হয়েছে। আবদুল হামিদ বলেন, পেনাল কোডের (অ্যাক্ট ৫৭৪) অধীনে স*ন্ত্রাসবাদ দমন এবং নিরাপত্তা অ*পরাধ (বিশেষ ব্যবস্থা) ২০১২ (আইন ৭৪৭) আইনে তাদের গ্রে*ফতার করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর