,

অবশেষে জমজমের পানি বহনে নিষেধাজ্ঞা তুলে নিলো এয়ার ইন্ডিয়া

news-image

হজযাত্রীদের জমজমের পানি নিয়ে ফ্লাইটে ওঠার ক্ষেত্রে জারিকৃত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারতের রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা এক টুইট বার্তায় সংস্থাটি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেয়। জুলাইয়ের শুরুর দিকে জারি করা নিষেধাজ্ঞার জন্য ক্ষমাও চেয়েছে বিমান কর্তৃপক্ষ।

জুলাইয়ের ৪ তারিখে এয়ার ইন্ডিয়ার জেদ্দা কার্যালয় থেকে দেওয়া এক নোটিশে বলা হয়েছিল, সৌদি আরবের জেদ্দা ও ভারতের কয়েকটি শহরের মধ্যে চলাচলকারী দুটি ফ্লাইটে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত জমজমের পানি বহন করা যাবে না। ঘোষণার পরপরই দেশটির হায়দরাবাদ ও কেরালার হজযাত্রীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়। একই সাথে তীব্র প্রতিক্রিয়া দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

মঙ্গলবার টুইটারে দেওয়া এক সংশোধনীতে এয়ারলাইনটি বলে, “এআই৯৬৬ ও এআই৯৬৪ এ জমজম ক্যান বহন না করার বিষয়ে যে নির্দেশনা দেওয়া হয়েছিল তা সংশোধন করে যাত্রীরা অনুমোদনযোগ্য লাগেজের সঙ্গে জমজম ক্যান বহন করতে পারবেন বলে জানাচ্ছি আমরা। যে অসুবিধা তৈরি হয়েছিল তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।”

নিধেষাজ্ঞার নোটিশে বলা হয়েছিল, “উড়োজাহাজ পরিবর্তন করায় ও সীটের সংখ্যা সীমিত থাকায় ফ্লাইটে জমজমের ক্যানগুলো নেওয়ার অনুমতি দেওয়া হবে না”। এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য অনেক হজযাত্রী কংগ্রেস দলীয় এমএলএ আমিন প্যাটেল কাছে যাওয়ার পর তিনি ভারতের বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়ের কাছে চিঠি লিখে হাজীদের জমজমের পানি বহন করার অনুমতি দিতে এয়ার ইন্ডিয়াকে নির্দেশনা দিতে অনুরোধ করেন।

ভারতের হজ কমিটির প্রধান নির্বাহী এমএ খান মনে করেন, হজ থেকে ফেরা প্রত্যেক যাত্রীকে জমজম পানির পাঁচ লিটারের ক্যান বহন করতে দিতে এয়ার ইন্ডিয়া বাধ্য। “এটি এয়ার ইন্ডিয়ার সঙ্গে হজ কমিটির স্বাক্ষরিত চুক্তির অংশ’ বলে মন্তব্য করেন তিনি। অবশেষে ওই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা এলো।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর