,

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে বৃষ্টির হানা

news-image

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সেমিফাইনাল ম্যাচে হানা দিয়েছে বৃষ্টি। তাই আপাতত খেলা বন্ধ রয়েছে। বৃষ্টি শুরুর পূর্ব পর্যন্ত ৪৬.১ ওভারে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২১১। এর আগে ওল্ড ট্রাফোর্ডে ভারতের বিপক্ষে সেমিফাইনালে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। দুই ওপেনার খুব ধীরগতির সূচনা করেন। চতুর্থ ওভারে এসে মাত্র এক রানেই বিদায় নেন মার্টিন গাপটিল। জাসপ্রিত বুমরার বলে বিরাট কোহলির হাতে ধরা পড়ার আগে ১৪ বল থেকে ১ রান করেন তিনি।

এরপর কেন উইলিয়ামসনকে নিয়ে হেনরি নিকোলস রানের চাকা ঘুরানোর চেষ্টা করেন। তবে দলীয় ৬৯ রানে জাদেজার বলে বোল্ড হয়ে যান নিকোলস। ৫১ বল থেকে তিনি করেন ২৮ রান। এরপর রানের চাকা ঘুরানোর চেষ্টা করছিলেন কেন উইলিয়ামসন। তবে খুব বেশিদূর যেতে পারেননি। ৯৫ বল থেকে ৬৭ রান করে চাহালের বলে জাদেজার হাতে ধরা পড়েন উইলিয়ামসন। সবশেষ দলীয় ১৬২ রানে জিমি নিশাম আউট হন হার্দিক পান্ডের বলে। ষষ্ঠ উইকেটে লড়ছিলেন রস টেলর ও টম লাথাম। সেই লড়াইয়ের মধ্যেই হানা দিল বেররিসক বৃষ্টি।

ওয়ানডে ক্রিকেটে এর আগে ভারতের সঙ্গে ১৬০ বার দেখা হয় নিউজিল্যান্ডের। এর মধ্যে ৫৫ ম্যাচে ভারত এবং ৪৫ ম্যাচে নিউজিল্যান্ড জিতেছে। বাকি ৬ ম্যাচের ৫টি পরিত্যক্ত, ১টি ফলহীন। বিশ্বকাপে ৮ বারের মুখোমুখি দেখায় ভারতের চেয়ে একটি জয় বেশি নিউজিল্যান্ডের। ভারত জিতেছে ৩ ম্যাচ। আর কিউইদের জয় ৪ ম্যাচে। বাকি এক ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর