,

ধ*র্ষকদের প্রকাশ্যে মৃ*ত্যুদণ্ড চায় ঢাবি শিক্ষার্থীরা

news-image

ঢাবি প্রতিনিধিঃ দেশব্যাপী ধ*র্ষণের ঘটনার প্রতিবাদে ধ*র্ষকদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃ*ত্যদণ্ড দেয়ার দাবি জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা। এসময় বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার করে ধর্ষককে ফাঁ*সিতে ঝুলানোর দাবি জানান তারা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ মানবন্ধনের আয়োজন করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইভেন্ট খুলে এ কর্মসূচির ডাক দেন শিক্ষার্থীরা। এতে শতাধিক সাধারণ শিক্ষার্থীর সঙ্গে সচেতন নাগরিকরাও অংশ নেন।

মানববন্ধনে ডাকসুর কমনরুম ও ক্যাফেটেরিয়া বিষয়ক সপাদক বিএম লিপি আক্তার বলেন, অন্যান্য অপরাধের প্রকাশ্যে বিচার হলেও ধ*র্ষকদের বিচার হয় না। একটা খুনের চেয়ে ধ*র্ষণকে কোনো অংশে ছোট মনে করি না। আমরা ধ*র্ষকদের প্রকাশে মৃ*ত্যুদণ্ড চাই। তাদের প্রকাশ্য শাস্তি চাই। যদি এর শাস্তি মৃ*ত্যুদণ্ড হয় তাহলে স্বাভাবিকভাবে ধ*র্ষকরা ভয় পাবে।

পরিবেশ বিজ্ঞানী কানিজ আকলিমা সুলতানা বলেন, একটা ধ*র্ষণ হলে পুরো পারিবারিক কাঠামো ভেঙে যায়। এই পরিবারটা আর কোনো দিন মাথা তুলে দাঁড়াতে পারে না। *ধর্ষণ, নি*র্যাতন এখন মহামারী আকার ধারণ করেছে। যেকোনো মহামারি সরকার চাইলে রুখতে পারে। প্রশাসন যদি তাদের এলাকার স্কুল, কলেজ, মাদ্রাসার সাথে সংযুক্ত থেকে খোঁজ-খবর নেয় তাহলে এই ধ*র্ষণ রোধ হবে। তাই আমরা চাই ধ*র্ষকদের শাস্তি হোক মৃ*ত্যুদণ্ড।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রীবৃন্দ’র ব্যানারে লেখা ছিল, ‘ধর্ষ*কদের সর্বোচ্চ শাস্তি প্রকাশ্যে মৃ*ত্যদণ্ড চাই’,পরবর্তী ধ*র্ষিতা আমি হবার আগে, আমার সুরক্ষা রাষ্ট্রকে বুঝিয়ে দিতে হবে’। পোস্টারে লেখা ছিল, ‘শিশুকামীদের ফাঁ*সি চাই, মৃ*ত্যুদণ্ড চাই’,‘ধ*র্ষকের শাস্তি মৃ*ত্যুদণ্ড চাই’, ‘বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে ৩০ দিনের মধ্যে বিচার করে ধ*র্ষককে দড়িতে ঝুঁলাতে হবে’, ‘বিকৃত মানুষরুপী জানোয়ারমুক্ত সমাজ দাবি নয়, অধিকার..’, ‘নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সময়ের দাবি’ ইত্যাদি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর