মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মেয়েকে একা পেয়ে নষ্ট করে মেরে ফেলেছে সাদী’

news-image

ময়মনসিংহ প্রতিনিধি| অসুস্থ বড়বোনকে চিকিৎসা দিতে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গিয়েছিলেন শ্রীবর্দী উপজেলার আনোয়ার জাহিদ বাবু। হাসপাতালে ইনজেকশন দেওয়া শেষে হঠাৎ দেখেন মানুষের জটলা। কৌতূহল থেকেই এগিয়ে যান। কিন্তু গিয়ে দেখেন নিজের মেয়ের ম*রদেহ! এ দৃশ্য দেখে যেন আকাশ ভেঙে পড়ে আনোয়ার জাহিদ বাবুর মাথায়। মেয়ের বেওয়ারিশ লা*শ বলে হাসপাতালে ফেলে রেখে গেছে স্কুলের আয়া।

তবে আনোয়ার জাহিদ বাবুর দাবি, তার মেয়েকে নষ্টের পর শ্বা*সরোধ করে হ*ত্যা করেছে স্কুলের পরিচালক আবু তাহা সাদী। আর এজন্য ওই নরপিশাচসহ জড়িতদের ফাঁ*সি চেয়েছেন তিনি। গত রোববার ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিহত নবম শ্রেণিতে পড়ুয়া আনুশকা আয়াত বন্ধনের (১৪) মরদেহের ম*য়নাতদন্ত চলাকালীন এমনটাই জানান তার পিতা আনোয়ার জাহিদ।

শেরপুরের শ্রীবর্দী উপজেলা সদরের পূর্বছনকান্দা গ্রামের বাসিন্দা আনোয়ার জাহিদ বাবু। তার মেয়ে আনুশকা শেরপুর সদরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। চতুর্থ শ্রেণিতে এ স্কুলে তাকে ভর্তি করানো হয়। এ স্কুলের ছাত্রীনিবাসের দু’তলার একটি কক্ষে শেরপুর সরকারি কলেজের দ্বিতীয়বর্ষের ছাত্রী রিয়ার সঙ্গে থাকতো আনুশকা।

মেয়েটির বাবা আনোয়ার জাহিদ বাবু বলেন, ‘ছাত্রীনিবাস হওয়ায় সেখানে পরিচালক আবু তাহা সাদী ছাড়া আর কেউ যেতে পারতেন না। গত শনিবার সকাল ৯টার দিকে আমার স্ত্রী সাদীর ফোন থেকে আনুশকার সঙ্গে কথা বলেন। প্রায় ৫ মিনিট মা-মেয়ের কথা হয়। কথা বলার সময় আমার মেয়ে খুবই স্বাভাবিক ছিল। তবে ওই সময় ছাত্রীনিবাসে আর কেউ ছিলেন না। ধারণা করা হচ্ছে, ওই সময়ই আমার মেয়েকে একা পেয়ে আবু তাহা সাদী নষ্ট করে। পরে বিষয়টি ধামাচাপা দিতে শ্বা*সরোধ করে হ*ত্যা করে। এ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত থাকলে আমি তারও কঠোর শাস্তি চাই।’

তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে- স্কুল থেকে একজন আয়া দিয়ে আমার মেয়ের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসক মৃ*ত ঘোষণার পর ওই আয়াও সেখানে ছিল না। উপস্থিত চিকিৎসক ও পুলিশ সবারই সন্দেহ নষ্টের পর আমার মেয়েকে শ্বা*সরোধ করে হ*ত্যা করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে একটি হ*ত্যা মা*মলা করেছেন। এ ঘটনায় শনিবার রাতেই আবু তাহা সাদী, তার স্ত্রী নাজনীন মোস্তারি নূপুর ও সাদীর ভাই শিবলীকে আটক করা হয়েছে। তবে কেন এবং কী কারণে হ*ত্যা*কাণ্ড সংঘটিত হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি। ম*রদেহের ম*য়নাতদন্তের পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক