,

অপ’হরণ নয়, প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় পালিয়েছে মিশু

news-image

চট্টগ্রামের চকবাজারে কোচিংয়ে গিয়ে এক শিক্ষার্থীর অপ’হরণের অভিযোগ উঠলেও পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে ভিন্ন তথ্য। পুলিশ বলছে, অপ’হরণ নয় প্রেমিকের সঙ্গে স্বেচ্ছায় পালিয়েছেন তাছমিনা আকতার মিশু।

খোঁজ নিয়ে জানা গেছে, পরীক্ষা থাকার কারনে সোমবার টানা বৃষ্টির মধ্যেও মাকে সঙ্গে নিয়ে কোচিংয়ে আসেন নিশু। পরীক্ষা দিতে সকাল ১০ টায় কোচিংয়ের তৃতীয় তলার পরীক্ষা কক্ষে মেয়েকে দিয়ে চারতলার অভিভাবক বিশ্রামাঘরে অপেক্ষা করেন তিনি। সকাল ১১টায় পরীক্ষা শেষে কক্ষে গিয়ে মেয়েকে খুঁজে পাননি।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, একইদিন দুপুর দেড়টার দিকে কোচিং সেন্টারের পাশে কেয়ারি মার্কেটে ফয়সাল নামে এক ছেলের সঙ্গে নাস্তা করেন নিশু। নাস্তা করার সময় ওই ছেলের সঙ্গে মনোমালিন্য ও কথা কাটাকাটি হয় নিশুর। পরে মার্কেট থেকে নেমে রিকশায় উঠলে ওই ছেলে একই রিকশায় ওঠে।

বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ওসি নিজাম উদ্দিন জানান, নিখোঁজ নিশুর মোবাইল থেকে এক ছেলে কল করে বলেন, ‘নিশু আমার সঙ্গেই আছে এবং আমরা বিয়ে করবো। নিশুকে নিয়ে চিন্তা না করার জন্যও মুঠোফোনে অনুরোধ জানান ওই ছেলে।

ওসি নিজাম উদ্দিন বলেন, আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি প্রেমের কারনেই ফয়সাল নামের ওই ছেলের সঙ্গে পালিয়েছে নিশু। নিশুকে উদ্ধারের জন্য পুলিশ বিভিন্ন পন্থায় কাজ করছে। শীঘ্রই নিশুর খোঁজ পাওয়া যাবে বলেও আশা ব্যক্ত করেন ওসি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর