,

টিভি চ্যানেলের সংখ্যা বেড়ে যাওয়ায় ধ*র্ষণের ঘটনা বেশি উঠে আসছে: আইনমন্ত্রী

news-image

দেশে টিভি চ্যানেলের সংখ্যা বেড়ে যাওয়ায় ধ*র্ষণের ঘটনা গণমাধ্যমে বেশি উঠে আসছে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। সোমবার আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলেকে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, ‘একটা ঘটনা যখন ঘটে একই রকম অনেক ঘটনা তখন ঘটে যায়। যেমন কোনো একটা আগুনের ঘটনা ঘটলে প্রায় জায়গায়ই আগুন লাগছে। আবার ধ*র্ষণের ঘটনা যখন হচ্ছে কয়েকটি ধ*র্ষণের ঘটনা সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে।’

তিনি বলেন, ‘আমি একটি বিষয় সন্দেহের মধ্যে রাখতে চাই। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো সংগঠন এ রকম কিছু করছে কি-না সেদিকে দৃষ্টি দেয়া উচিত।’ আনিসুল হক বলেন, ‘ধ*র্ষণ মামলার বিচার যখন হয় তখন অনেকেই সাক্ষী দিতে আসেন না। আদালত যখন সাক্ষ্য প্রমাণ পায়, তখন কঠোর শাস্তি দিতে কোনো কার্পণ্য করেন না।’ তাই ধ*র্ষকদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে বলেও অভিমত দেন তিনি।

মন্ত্রী আরও বলেন, সামাজিক কারণে অনেক সময় ভিকটিমও অভিযোগ করেন না। তারা মনে করেন বিষয়টি জানাজানি হলে কেমন হবে? মানুষ কীভাবে নেবে? তাই কঠোর আইন থাকার পরেও ধ*র্ষণ বন্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। মন্ত্রী বলেন, ‘এভাবে ভাবার সময় শেষ। ভিকটিমকে সাহসী হতে হবে। মামলা করতে হবে। বিচার চাইতে হবে।’

পুলিশি তদন্ত নিয়ে মন্ত্রী বলেন, ‘তদন্ত প্রক্রিয়ায় তেমন ঝামেলা আছে বলে মনে হয় না। ওই যে আগেই বলেছি, মানুষ সাক্ষী দিতে আসে না। যে কোনোভাবেই হোক আমাদের এ বাধাটা অতিক্রম করতে হবে।’ আইনশৃঙ্খলা বাহিনীর আন্তরিকতা নিয়েও প্রশ্ন রাখা হয় মন্ত্রীর কাছে। তিনি বলেন, ‘যখনই এ ধরনের ঘটনা ঘটে বা পুলিশের কাছে খবর পৌঁছায় তখনই ব্যবস্থা নেয়া হয়। নুসরাতের ঘটনা তো আপনারা দেখেছেন। এটার বিচারতো কিছুদিনের মধ্যেই শেষ হবে।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর